শেফিল্ড থেকে আহমদ হোসেন হেলাল: আমাদের আধুনিক সভ্যতার এ যুগে চরম এক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে । করোনা-ভাইরাস ( COVID-19 )পৃথিবীর মানুষ এমন দুর্যোগের মুখোমুখি হয়নি । এই করোনাকাল পৃথিবীর ইতিহাসে প্রথম দেশে দেশে লকডাউনের নামে সব ব্যবসা প্রতিষ্ঠান অনিদিষ্টি কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
প্রথম বারের মত সকুল কলেজ বিশ্ববিদ্যালয় এমনকি মসজিদ, মন্দির, চার্চসহ ধমীয় প্রতিষ্ঠান বন্দ থেকে বাদ যায়নি। হাসপাতাল, ব্যাংক ও বিশেষ দোকান ছাড়া সবকিছু বন্দ রাখা হয়। সংক্ষেপে বলা যায় সারা পৃথিবী অচল।
চীন দেশ থেকে শুরু হওয়া এই করোনা ভাইরাস বৃটেন, ইউরোপ এমেরিকা সহ সারা বিশ্বকে লন্ডভন্ড করে ফেলে।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা রোগটিকে ছোট মনে করে অহংকারপূর্ণ মনোভাব ও গুরত্বপূর্ণ ভাবে দেখেনি । তাই আমেরিকায় আক্রান্ত ও মৃত্যুর মিছিল বাড়তে লাগলো । আল্লাহ এমন ব্যাক্তিকে কখনও পছন্দ করেন না, যে অহংকারী এবং নিজেকে বড় মনে করে । সুরা নিসা-৩৬
আর বৃটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন আমার প্রিয় মানুষ। যখন ব্রেক্সিটের প্যাচে পড়ে তিনজন বৃটিশ প্রধানমন্ত্রী ক্ষমতা ছাড়তে হয়েছে । প্রধানমন্ত্রী বরিস ব্রেক্সিটের প্যাচ থেকে বৃটেনকে সামনের দিকে নিয়ে গিয়েছিলেন । করোনাকালে মানুষের সেবা নিশ্চত ও নিরাময়সাধ্য করতে ব্যস্ততায় সময় পার করলেন । কিন্তু বরিস জনসন প্রায় প্রেস কনফারেন্সে করোনা- ভাইরাসের সাথে বার বার যুদ্ধ ঘোষণা করতে থাকলেন। এই সব মহামারীতে সেবা ও নিরাময়ের চেষ্টা করা উচিৎ । কিন্তু কার সাথে যুদ্ধ করবেন। হঠাৎ সুটাম বলশালী বরিস জনসন করোনায় আক্রান্ত হলেন ।
মুমুর্ষু অবস্থায় হাসপাতালে ইনটেনসিভ কেয়ারে চলে গেলেন । পৃথিবীর শক্তিধর দেশের প্রধানমন্ত্রীর জন্য আমরা নামাজ পড়ে দোয়া করলাম। মহান আল্লাহর রহমতে তিনি সুস্থ হলেন । দেশ ও মানুষের হাতে কোটি কোটি টাকার পারমাণবিক মরনাস্ত্র রয়েছে । যা দিয়ে মানুষ ও পৃথিবী ধংশ করতে পারে ।
কিনতু সেই ক্ষমতাধর দেশ গুলো পৃথিবীর অতি ক্ষুদ্র ভাইরাসের কাছে মানুষ বড় অসহায় । এই করোনাকাল মানব সভ্যতার জন্য বড় শিক্ষা হয়ে থাকবে । মানুষের যখন মৃত্যু আসবে তখন কেউ রক্ষা করতে পারবে না। অনেক রাজনীতিবিদ বা আমরা সাংবাদিকগন কিছু শব্দ আমরা ব্যবহার করি। যেমন রোগ শোকের বিরুদ্ধে যুদ্ধ, মোকাবেলা, মৃত্যুর সংঙ্গে পাঞ্জা লড়ে মৃত্যুবরন ইত্যাদি । এই সব সাংঘর্ষিক শব্দচয়ন বলা থেকে সাবধান থাকতে হবে। কে কোন সাহসে অদৃশ্য মহাপরাক্রমশালী শক্তির বিরুদ্ধে পাঞ্জা লড়বেন।
যাক বৃটেন ফ্রান্স, ইটালী ইউরোপ সহ বিশ্বের অনেক দেশের মানুষ মারা যেতে লাগলেন । এখনো করোনার সরাসরি কোন ঐষধ বের হয় নাই। ইনশাআললাহ ঔষধ বের হবে। আর যে ব্যাক্তি আল্লাহর উপর নির্ভর করবে, তার জন্য তিনিই যথেষ্ট হবেন । সুরা আত-তালাক ৬৫-৩
Allaah did not send down a disease except that, He sent for it a cure ;
২০২০ সালের ঈদুল ফিতর করোনাকালে বৃটেন তথা সারা বিশ্বের অধিকাংশ মানুষ ঈদে মসজিদে নামাজ পড়তে পারেনি। সৌহার্দ সম্প্রতির বন্ধন কোলাকুলি, হাত মিলানো বা আত্মীয় স্বজন ছাড়া ঈদের আনন্দ উচ্ছাসহীন এক গভীর নিরবতার মধ্য দিয়ে ঈদ উদযাপন করেন। আমি নিজেই ছেলেদের নিয়ে ঘরে ঈদ জামাতের ইমামতি করেছি।
যেমন লন্ডনের দেশ পত্রিকার সম্পাদক তাইসির মাহমুদ, শেফিলড ফোরামের চেয়ারম্যন মতিউর রহমান শাহীন, লিভারপুলের সাংবাদিক শেখ ছুরত মিয়া আছাব, ম্যানচেস্টারের সাংবাদিক মোহাম্মদ শাহজাহান, শেফিলডের কমিউনিটি নেতা সুজন মিয়া সহ বৃটেনের অনেকেই পরিবারের সদস্য নিয়ে ঘরেই ঈদের নামাজ আদায় করেন।
আমেরিকার নিউজার্সির প্রবাসী রুহেল খান টেলিফোনে জানিয়েছেন আমেরিকায় ঈদের খবরাখবর । তিনি ঘরের পিছনের বড় বাগানে পরিবারের সদস্য নিয়ে খুতবা সহ ঈদের জামাতের ইমামতি করেন ।
এদিকে আমাদের জন্মভুমি বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে সবাই ঈদ উদযাপন করেছেন । বাংলাদেশে এমেরিকার নিউইয়র্ক প্রবাসী ইমরান চৌধুরী রাজিবের সাথে ফোনে কথা হয়েছে । তিনি বিমানের লকডাউনের কারনে স্বস্ত্রীক বাংলাদেশে আছেন । তিনি জানিয়েছেন, মাশাললাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক সীমাবদ্ধতার মধ্যেও দেশকে সাভাবিক রাখার চেষ্টা করছেন । প্রধানমন্ত্রীর নেতৃত্ব বিশ্বে প্রশংসিত হচ্ছে ।
এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাসটিন ট্রুডো ও নিউজাল্যানডের প্রধানমন্ত্রী জেসিনডা আরডেন সহ বিশ্বের নেতারা মুসলমানদের উদ্দেশ্যে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
যাক সকল প্রশংসা আললাহর । বৃটেন ইউরোপ এমেরিকা , বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশে ধাপে ধাপে লকডাউন তুলা হচ্ছে । ইনশাআললাহ আবার স্বাভাবিক হবে আমাদের সুন্দর এই পৃথিবী।
তাই আমাদেরকেও কল্যাণের পথে থাকতে হবে ।
সম্প্রতি এই করোনাকালে এমেরিকায় পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের হত্যার ঘটনায় এমেরিকার বড় বড় শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ । এদিকে ভারত সহ বিভিন্ন দেশে ধমীয় ও জাতীগত বিভেদ চলছে। মহাগ্রন্থ আলকোরানে বলা আছে ধর্মের ব্যাপারে ফেতনা সৃষ্টি করা নরহত্যা অপেক্ষা মহাপাপ।
এছাড়া আমাদের মহানবী ( সঃ) বলেছেন মানুষ ততক্ষন কল্যাণের মধ্যে থাকবে, যতক্ষন না তারা পরস্পর কে হিংসা না করবে ।
পৃথিবীতে সমাজ দেশের জন্য শান্তির জন্য ক্ষমা করা জানতে হবে আর আপোষের মনোভাব রাখতে হবে। তাতেই কল্যাণ রয়েছে । একদিন মহাগ্রন্থের অমর বানীর দিকে সবাইকে অবশ্যই যেতে হবে । আমার ধন- সম্পদ আমার কোন কাজে আসল না । আমার ক্ষমতা ও আমার থেকে চলে গেলো । সূরা হাককাহ ২৮-২৯
তাই সৃষ্টিকর্তার কৃপায় পৃথিবী আবার সাভাবিক হবে এটাই আমাদের সব মানুষের প্রত্যাশা ।















