ইংল্যান্ডে করোনায় ৪৮ ঘন্টায় ৭০টি হাসপাতালের কারো মৃত্যু হয়নি: লন্ডনের অর্ধেক হাসপাতালেও মৃত্যু নেই

5389

ওয়ানবাংলানিউজ: অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছেন, এনএইচএস ইংল্যান্ডের প্রায় ৭০টি হাসপাতালে ৪৮ ঘন্টার মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোন রোগীর মৃত্যু হয়। গত শনি ও রবিবারের এনএইচএস এর ৬৯ ট্রাস্টের দেয়া প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেখো গেছে ৫৭.৭ পাসেন্ট হাসপাতালে কেউ মৃত্যুবরণ করেননি।

একই সাথে লন্ডনের অর্ধেকেরও বেশি হাসপাতালে ৪৮ ঘণ্টার মধ্যে করোনাভাইরাসজনিত মৃত্যু রেকর্ড করা হয়নি। এমনকি তিনটি হাসপাতাল এক সপ্তাহেরও বেশি সময় ধরে এই রোগে মৃত্যুর রিপোর্ট করেনি। লন্ডনের ১৮ টি প্রধান এনএইচএস ট্রাস্টগুলির মধ্যে গাইস এন্ড সেন্ট থমাস, কিং’স কলেজ হসপিটাল এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডন হসপিটালে করোনাভাইরাস জনিত কারনে গত এক সপ্তাহে কেউ মারা যায়নি।

এদিকে ২০ শে মে থেকে নর্থ মিডলসেক্স হসপিটাল, ১৯ মে থেকে ওয়াটিংটন হসপিটাল ও ১৩ ই মে থেকে হিলিংডন হসপিটালে কেউ মারা যায়নি।
অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর কার্ল হেনেঘান এবং ডাঃ জেসন ওকে এনএইচএস ইংল্যান্ডের পরিসংখ্যান বিশ্লেষণ করে বলেছেন লন্ডনের মৃত্যুর হার দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় বেশ দ্রুত হ্রাস পাচ্ছে। তারা হাসপাতাল কর্তৃপক্ষ, ডাক্তার, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করেছেন। এমনকি রোগীদের অনেকেই তাদের প্রশংসা করছেন।

পৃথক সংবাদ