এসএসসি পরীক্ষায় বিশ্বনাথের দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সাফল্য

1634

ওয়ানবাংলানিউজ: সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর শিক্ষার্থীরা এস এস সি পরিক্ষায় সাফল্য পেয়েছেন।
বিদ্যালয়ের ৯৮ জন শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে ৯৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে । তার মধ্যে ১ জন গোল্ডেন এ প্লাস সহ মোট জিপিএ ৫ পেয়েছে ৭ জন শিক্ষার্থী । পাশের হার ৯৮.৯৮% । ভাল ফলাফল অর্জন করায় প্রতিষ্টানের শিক্ষক/শিক্ষিকা,ছাত্র-ছাএী ও অভিভাবক দের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ শহীদ চৌধুরী।