আন্তর্জাতিক ডেস্ক: এক মাসে পঞ্চমবারের মতো ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি। শুক্রবার রাত ৯টা ৮ মিনিট নাগাদ রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্প টের পাওয়া গেছে পার্শ্ববর্তী এমসিআর এলাকাতেও। খবর এনডিটিভি।
দিল্লির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, এই ভূমিকম্পের উৎস হরিয়ানার রোহতকের কাছে। মাটি থেকে ১৬ ফুট গভীরে ভূকম্পনের কেন্দ্র। এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৪.৬।
ভূকম্পনের পর রাজধানীর বহু মানুষ আতঙ্কিত হয়ে ঘরের বাইরে বেরিয়ে আসেন। এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।















