ওয়ানবাংলানিউজ: নর্থ লন্ডনের আবাসিক এলাকায় গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টায় খবর পেয়ে হ্যারিঞ্জির উইল্টশায়ার গার্ডেনে পুলিশ ঘটনাস্থলে পৌছায়।
পুলিশ জানায় ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়। তার বয়স আনুমানিক ২০ বছর। পুলিশ এই মৃত্যুর রহস্য উন্মোচনে তদন্ত শুরু করে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
এদিকে গত বুধবার একই এলাকার রাসেল রোড়ে জামাল ইব্রাহিম (২৩) ছুরিকাঘাতে নিহত। এই ঘটনায় জড়িত সন্দেহে ৪ ব্যক্তিকে আটক করে পুলিশ। তবে পুলিশে এই দুই ঘটনার সাথে কোন যোগসূত্র দেখছে না।















