ভুকশিমইল ইউনিয়নের গরীব ও অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন

278

সিলেট সংবাদদাতা: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের গরীব ও অসহায় মানুষের মাঝে গতকাল মঙ্গলবার নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এর অর্থায়নে ছিলেন কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারপারসন ও ভুকশিমইল ছইফা করিম ফাউন্ডেশনের প্রেসিডন্ট লন্ডন প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ ইসলাম উদ্দীন।

ইসলাম উদ্দীন ভুকশিমইল ছইফা করিম ফাউন্ডেশনের ছইফা করিম হাফিজি মাদ্রাসা ও এতিম খানা (আবাসিক/অনাবাসিক) মাদ্রাসার প্রতিষ্ঠাতা। উক্ত প্রতিষ্ঠাতা এলাকার গরীব ও অসহায় পরিবারের পাশে দাড়িয়েছে। সহায়তার মধ্যে ছিল জরুরী খাদ্য সামগ্রী যেমন চাল ,আলু, ছানা,সোয়াবিন তৈল ইত্যাদি বিতরন করা হয়েছে।
ইসলাম উদ্দীন বলেন, আমরা আশা করি আমাদের এই প্রতিষ্ঠানটি অদূর ভব্যিষতে আরও অসহায় মানুষের পাশে দাড়াবে মানুষের সেবা করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় হোন আমীন।