আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস নিয়ন্ত্রণে পঞ্চমবারের মতো লকডাউনের মেয়াদ বাড়াল মালয়েশিয়া। এবার লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৯ জুন পর্যন্ত করা হয়েছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন রোববার এ ঘোষণা দেন। তিনি বলেন, আমরা এ অবস্থা থেকে উত্তরণের জন্য নিয়ন্ত্রণ আদেশ বাড়িয়েছি। সবাইকে ধৈর্য্য ধারণ করতে হবে। আমরা পবিত্র রমজান মাসে আল্লাহতায়ালার নিকট প্রার্থনা করি যেন কোভিড-১৯ থেকে মুক্তি পাই।
তিনি আরও বলেন, আমি জানি এটা আমাদের জন্য খুবই কষ্টকর। কিন্তু সবার সুস্বাস্থ্যর জন্য লকডাউনের মেয়াদ বাড়াতে হচ্ছে। আমরা চাই আমাদের দেশ থেকে পুরোপুরি করোনাভাইরাস নির্মূল হোক।















