লায়েবুর রাহমান, বার্সেলোনা: বৈশ্বিক মহামারি নোভেল করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন ক্ষতিগ্রস্থ ৬শত প্রবাসী বাংলাদেশী ও পথচারীদের মাঝে বার্সেলোনা হেল্পিং হ্যান্ডস উদ্যোগে বার্সেলোনার স্হানীয় কাইয়ে ছেরাতে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। স্পেনে লকডাউনের পর থেকে হেল্পিং হ্যান্ডস নামক সংগঠনটি অসহায় প্রবাসী বাংলাদেশীদের পাশে দাড়িয়ে করোনা আক্রান্ত রোগিদের জন্য আইসোলিয়েশনের ব্যবস্হা সহ যাঁরা কর্মহীন বা খাদ্য–সংকটে রয়েছেন, তাঁদের জন্য প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করা হচ্ছে। তাছাড়া যেকোন দুর্দশাগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের জন্য এ সংগঠনটি কাজ করে যাচ্ছে। এর অংশ হিসাবে এখানকার অনেক অসহায় ব্যক্তিদের চিহ্নিত করে চাল, ডাল, মাছ, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাবার সরবরাহের কার্যক্রম শুরু করেছে।
যারা সাময়িক ভাবে আয়–রোজগার বঞ্চিত বিশেষত কাগজপত্রবিহীন অবৈধ ভাবে বার্সেলোনায় আছেন এবং বর্তমান পরিস্থিতিতে সংকটাপন্ন অবস্থায় তাঁদের সহযোগিতায় করাই এর মুল লক্ষ্য । যাঁরা কর্মহীন বা খাদ্য–সংকটে রয়েছেন, তাঁদের জন্য প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করা হচ্ছে। তাছাড়া যেকোন দুর্দশাগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের জন্য ও সংগঠনটি কাজ করে যাচ্ছে। বার্সেলোনা প্রবাসী বাংলাদেশীদের জন্য এই সংকটময় সময়ে হেল্পিং হ্যান্ডস নামক সংগঠনটি গঠন করেছেন সাংবাদিক নুরুল ওয়াহিদ,বিশিষ্ঠ ব্যবসায়ী রাসেল হাওলাদার, শফিক খাঁন,সাংবাদিক আফাজ জনি, খুরশেদ আলম বাদল, বিশিষ্ঠ ব্যবসায়ী শফিকুর রহমান সহ আরো অনেকে । সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে তাদের এ কার্যক্রম রমজানের পর এরকম অব্যাহত থাকবে ।















