ওয়ানবাংলানিউজ: প্রবীণ শিক্ষাবিদ বিশ্বনাথ উপজেলা সদরের ঐতিহ্যবাহী রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের অন্যতম মরহুম তজম্মুল আলী স্যার স্মরণে রামসুন্দর হাই স্কুলের ৮৪ ব্যাচের ছাত্রদের উদ্যোগে স্মরণ সভা ৯ আগস্ট বুধবার পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের বারাকা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

স্মরণ সভায় অংশনিতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিদ্যালয়ের ৮৪ ব্যাচের ছাত্ররা উপস্থিত হন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের সাবেক শিক্ষক এম আবুল হাশেম বিএসসি।
প্রাক্তন ছাত্র জাহেদ বক্ত চৌধুরীর সভাপতিত্বে ও অধ্যাপক আব্দুল মতিন এর পরিচালনায় বক্তব্য রাখেন শরীফ উদ্দীন কয়েছ, শাহ আকিকুর রহমান, জালাল উদ্দীন, কয়েছ আহমদ, আনোয়ার আরী জিতু, নজব আলী, সেলিম আহমদ, বসির আহমদ, মখলিছুর রহমান হাওয়াই, জামাল উদ্দনীন, বসির আলী, আজির উদ্দীন, আশিকুর রহমান, শফিকুর রহমান প্রমুখ।
এদিকে মরহুম তহম্মুল আলী স্যারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সভায় বক্তারা বলেন, বিশ্বনাথের শিক্ষা বিস্তারে মরহুম তজম্মুল আলী স্যার বিশাল অবদান রেখে গেছেন। বিশ্বনাথের সর্বজন শ্রদ্ধের এই মরহুম শিক্ষাবিদ আজীবন এলাকার শিক্ষার উন্নয়ন ও সমাজ সেবা করে গেছেন। নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।















