কানেক্ট বাংলাদেশের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

385

ওয়ানবাংলানিউজ: গত মঙ্গলবার, ৩০ শে এপ্রিল ২০১৯ইং লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে কানেক্ট বাংলাদেশের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। ২০১৬ সালের ২৯ শে এপ্রিল প্যারিস সম্মেলনের মাধ্যমে কানেক্ট বাংলাদেশের জন্ম হয়। প্রবাসীদের ন্যায্য নাগরিক অধিকার ও প্রবাসীদের অর্থায়নে বাংলাদেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্য কানেক্ট বাংলাদেশ প্রতিষ্ঠালাভ করে।

বক্তারা বলেন যে, প্রবাসী বাংলাদেশীরা বিভিন্ন উন্নত দেশে বসবাস করার মাধ্যমে উন্নত বিশ্বের শিক্ষায় শিক্ষিত এবং কাজের অভিজ্ঞতায় অভিজ্ঞ এই সকল প্রবাসী বাংলাদেশীরা তাদের উন্নত ধ্যান-ধারণা, শিক্ষা ও অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের অর্থ-সামাজিক প্রেক্ষাপটে গুনগত পরিবর্তন আনতে সক্ষম। এই গুনগত পরিবর্তন সাধনের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার সাথে সাথে শান্তি ও সৌহার্দ্যময় বিশ্ব গড়ে তোলার জন্য আন্তরিকভাবে বদ্ধপরিকর।

বক্তারা আরো বলেন যে, বর্তমানে প্রায় এক কোটি বিশ লক্ষ বাংলাদেশের নাগরিক প্রবাসে বসবাস করছেন। প্রবাসী বাংলাদেশীদের ন্যায্য অধিকার অর্জন এবং ন্যায় বিচার নিশ্চিত করতে কানেক্ট বাংলাদেশ দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ।

সম্মিলিত নেতৃত্বের চর্চা করে কানেক্ট বাংলাদেশের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ও ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য একাত্মতা প্রকাশ করে সকলে শুভেচ্ছা বক্তব্য দেন।
কানেক্ট বাংলাদেশের পক্ষ থেকে সংক্ষিপ্ত পরিচিতি তোলে ধরা হয়। কানেক্ট বাংলাদেশের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তব্য রাখেন: আবু আহমেদ খিজির, শামস উদ্দিন, মোঃ এমদালুল হক আকন্দ লিটন, আজিজুর রহমান আজিজ, মোঃ হাফিজুর রহমান সুমন, জাহাঙ্গীর আলম, সাদি আহমেদ, আবু নাসের শিপন, মনির মাহমুদ, মোঃ আশিকুর রহমান সুজন, মোঃ মহিবুল্লাহ, মোঃ শাহার আলী, বাবুল তালুকদার, গিয়াস উদ্দিন আহমেদ, নুরুল আমিন, শেখ নূর, মোঃ মুবারক হোসাইন টিটু, জয়নাল আবেদীন, শিব্বির আহমেদ, জালাল উদ্দিন, কামরুজ্জামান চৌধুরী, শিবলী সাদেক ও প্রমুখ

কানেক্ট বাংলাদেশের যৌথ নেতৃত্বের মডেল অনুযায়ী সভায় সমন্বয়কদের উপস্থিত প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে আবু আহমেদ খিজিরকে সভাপতি নির্বাচিত করা হয় ও উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন শিব্বির আহমেদ।

সভা শেষে কেক কেটে তৃতীয় জন্ম বার্ষিকী পালন করা হয়।