ওয়ানবাংলানিউজ: সিলেটে দৃষ্টিপ্রতিবন্ধীদের বেসরকারি সংস্থা গ্রীণ ডিজএ্যাবল্ড ফাউন্ডেশন । এখানে আছে আবাসিক ব্যবস্থা । গরিব অসহায় পরিবারের শিশুরা এখানে থেকে লেখাপড়া করছে । বর্তমানে করোনার কারনে আবাসিকে থাকা শিশুরা অসহায় হয়ে পড়েছে । সেই দুদিনে তাদের পাশে দাড়িয়েছে বৃটেনের ইস্ট হ্যান্ডস নামে একটি দাতব্য সংস্থা । সংগঠনের পক্ষ থেকে পুরো রমজান মাসের খাদ্য সামগ্রী দেয়া হয়েছে ।
সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু খাদ্য সামগ্রীগুলো ফাউন্ডেশনের কাছে তুলে দেন । এ সময় ফাউন্ডেশনের কমকর্তারা উপস্থিত ছিলেন ।
ইষ্ট হ্যান্ডস এর চেয়ারম্যান নবাব উদ্দিন বলেন, ইষ্ট হ্যান্ডস শুরু করার পর এটি দ্বিতীয় প্রজেক্ট। আলহামদুলিল্লাহ কোন ধরনের প্রচার প্রচারনা ছাড়া শুধু মাত্র ঘনিষ্ট বন্ধুদের সহায়তায় আমরা এ বছর বাংলাদেশের ৩০০ পরিবারকে পুরো এক মাসের খাবার তুলে দিয়েছি যাতে প্রায় ১৮০০ মানুষ উপকৃত হয়েছেন। এছাড়া আফ্রিকাতে আমরা ১০০ মানুষকে ১ মাসের খাবার ব্যবস্থা করেছি। সকল ডোনারকে ধন্যবাদ।















