ওয়ানবাংলানিউজ: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী পণ্ডিত সুদর্শন দাশ এবার ঢোল, তবলা ও ড্রাম বাজিয়ে পাউন্ড সংগ্রহ করছেন ইংল্যান্ড এর স্বাস্থ্য কর্মীদের জন্য | টাগেট ১০০ ঘন্টা | প্রতিদিন ৬/৭ ঘন্টা করে বাজাচ্ছেন তিনি | ব্রিটিশ বাংলাদেশী পন্ডিত দাশ জানান এ থেকে যে পরিমান পাউন্ড সংগ্রহীত হবে সবটাই সরাসরি ইংল্যান্ডের জাতীয় স্বাস্থ্য সেবায় (এনএইচএস ) নিয়োজিত চিকিৎসক, নার্স, কর্মীদের জন্য ব্যবহার হবে |
পূর্ব লন্ডনের ইস্টহ্যাম তবলা এন্ড ঢোল একাডেমিতে পন্ডিত দাশ মিউজিক এর তালে তালে বাজিয়ে যাচ্ছেন |
তিনি ২৩ এপ্রিল থেকে শুরু করে এ পর্যন্ত ৩৭ ঘন্টা বাজিয়ে প্রায় £২৩৫ সংগ্রহ করেছেন, টার্গেট £২৫০০ | আগামী ৮ মে পর্যন্ত বাজাবেন বলে জানিয়েছন দাশ |
করোনা ভাইরাসে কারণে ইংল্যান্ডর স্বাস্থ্য কর্মীরা জীবন বাজি রেখে মানুষের সেবায় কাজ করে যাচ্ছে | ইতিমধ্যে এসব হিরোদের জন্যে অনেকেই নানাভাবে এগিয়ে এসেছেন | পন্ডিত দাস ক্যাপ্টেন টম মোড়ের অনুপ্রেরণাই এ সিদ্বান্ত নিয়েছেন | টম এসব স্বাস্থ্য কর্মীদের জন্য £২৮ মিলিয়ন পাউন্ড সংগ্রহ করেছেন | ডোনেশন দেয়ার লিংক: https://www.justgiving.com/fundraising/panditmusicmarathonnhs?utm_source=whatsapp&utm_medium=fundraising&utm_content=panditmusicmarathonnhs&utm_campaign=pfp-whatsapp&utm_term=efc9964f7cc942f8a569bbc2b97d5ce5















