ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় (বুধবার) আরও ৭৬৫ জনের মৃত্যু: মোট মৃতের সংখ্যা ২৬০৯৭

1475

ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা আবারো বেড়েছে। গত ২৪ ঘন্টায়( বুধবার ) মৃত্যু হয়েছে ৭৬৫ জনের। এর আগে গতকাল বুধবার মৃতুবরণ করেছিলেন ৫৮৬ জন। এনিয়ে শুধু হাসপাতালে মৃতের মোট মৃতের সংখ্যা গিয়ে দাড়িঁয়েছে ২২৪৪৩জন। আজ মৃতদের মধ্যে ১৪ বছর বয়সী এক কিশোরও রয়েছে। হাসপাতাল বলছে এই কিশোরের পূর্ব কোন মারাত্মক রোগ ছিলনা।

এদিকে হাসপাতালের বাইরে কেয়ার হাউজে ও বাসাবাড়ীতে যারা মৃত্যুবরণ করেছেন তাদের সংখ্যা প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে ৩৮১১ জন রোগী মারাগিয়েছেন। সর্বমোট করোনায় ব্রিটেনে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২৬০৯৭জন।

এদিকে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪০৭৬ জন। গতকাল মঙ্গলবার আক্রান্ত হয়েছিলেন ৩৯৯৬, সোমবার আক্রান্ত হয়েছিলেন ৪৩১০জন, রবিবার আক্রান্ত হয়েছিলেন ৪৪৬৩জন। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ২২১জন।

বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৪৪৫ জন, স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৮৩, ওয়েলসে ৭৩ জন এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেবে মোট মৃত্যুবরণ করেছেন ৬০১।