ইস্ট লন্ডনে সন্দেহভাজন গ্যাং সদস্যদের বাড়ীতে অভিযান : নগদ অর্থ উদ্ধার

1677

ওয়ানবাংলানিউজ: ইস্ট লন্ডনের বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এর সন্দেহভাজন গ্যাং সদস্যদের বাড়ীতে অভিযান চালিয়ে নগদ হাজার হাজার পাউন্ড উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায় বারার ই১৪ এলাকার একটি ঘরের ভেতর থেকে তারা বেশ কয়েকটি ৫০ পাউন্ডের নোটের বান্ডিল উদ্ধার করে যা রাফিং করা ছিল।

তবে এ অভিযানে কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা তা বলা হয়নি। টাওয়ার হ্যামলেটস পুলিশ তাদের টুইটারে এই সংবাদ প্রকাশ করেছে।