ব্রিটেনে করোনায় আরও তিন বাংলাদেশীর মৃত্যু

3578

ওয়ানবাংলানিউজ: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রিটিশ বাংলাদেশীদের মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। আজ ৮ এপ্রিল বুধবার দুপুর পর্যন্ত বিভিন্ন স্যোশাল মিডিয়ায় তাদের মৃত্যুর খবর প্রকাশ করেছেন তাদের স্বজনরা। এর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩ ব্যক্তির মৃত্যুবরণ করেছেন বলে নিশ্চিত করেছেন স্বজনরা। তবে এর বাইরেও আরো কয়েকজনের মৃত্যুর খবর বিভিন্ন স্যোশাল মিডিয়ায় এসেছে। সরকারী সূত্রে সঠিক কোন পরিসংখ্যান প্রকাশিত না হলেও স্যোশাল মিডিয়ার পরিসংখ্যানে দেখা যাচ্ছে ব্রিটেনে এ পর্যন্ত ৩৯ জন বাংলাদেশী মৃত্যুবরণ করেছেন।

ব্যারিস্টার মনির জামান শেখ:
করোনাভাইরাসে আক্রান্ত মৃতু বরণ করেছেন আইনজীবি ব্যারিস্টার মনির জামান শেখ। তিনি মঙ্গলবার রাত ১০টায় লন্ডনের নিউহাম হাস্পাতালে ইন্তেকাল করেন বলে বিভিন্ন স্যোশাল মিডিয়ায় তার স্বজনরা জানিয়েছেন। তিনি আইন পেশায় লন্ডনের পি জি এ সলিসির্টস এর প্রিন্সিপ্যাল হিসেবে কাজ করার পাশাপাশি তিনি বিভিন্ন সমাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি গ্রেজয়েট ক্লাব ইউ কে সভাপতির দায়িত্ব পালন।
৬২ বছর বয়সী ব্যারিস্টার মনির জামান শেখ এর দেশের বাড়ী বাগেরহাট জেলা রামপাল থানার কুমলাইগ্রামে। তার এক মেয়ে স্বামীসহ যুক্তরাজ্যে বসবাস করেন।

আলহাজ্ব বদরুল হক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন প্রবীণ কমিউনিটি নেতা “আলহাজ্ব বদরুল হক”। ৬৫ বছর বয়সী “আলহাজ্ব বদরুল হক” ইষ্ট-লন্ডনের কমার্শিয়াল রোড়ের বাসিন্দা। তিনি দীর্ঘদিন থেকে হৃদরোগ ও ফুসফুস ক্যান্সারে ভুগছিলেন। শেষ মূহর্তে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন। তিনি ৭ এপ্রিল মঙ্গলবার রাতে লন্ডনের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী ৪ ছেলে রেখে গেছেন। তার দেশের বাড়ী গোলাপগঞ্জ উপজেলার বহর গ্রাম নিবাসী।
মরহুম “আলহাজ্ব বদরুল হক” বহরগ্রাম জনমঙ্গল সমিতির প্রতিষ্ঠাতা সদস্যসহ গোলাপগঞ্জের একাদিক সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

মফিজুল ইসলাম বকুল
এদিকে যুক্তরাজ্যের স্কটল্যান্ডের বসবাসকারী মফিজুল ইসলাম বকুল করোনাভাইরাসে আক্রান্ত গত ৪ এপ্রিল মৃত্যুবরণ করেন। স্যোশাল মিডিয়া সূত্রে জানাগেছে, তিনি ব্রাক্ষণবাড়ীয়া জেলার নবীনগর থানার বগডহর গ্রামের ইদ্রিছ বপারীর ছেলে।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ সন্তানকে রেখে গেছেন। তিনি ইটালির ভিসেন্সার মালো শহরে বসবাস করতেন।
গতকাল মঙ্গলবার ৭ই এপ্রিল স্কটল্যাল্ডের বাংলাদেশী কমিইউনিটি কর্তৃক তার মৃত্যদেহ গোসল করানো হয়, তারপর মৃত্যের জানাযা সম্পন্ন হয়।

গতকালকের নিউজের লিংক

করোনায় আরো দুই ব্রিটিশ বাংলাদেশী প্রবীণের মৃত্যু

গত সোমবারের নিউজের লিংক

করোনায় ব্রিটেনে দুই সহোদরসহ ৪ বাংলাদেশীর মৃত্যু