করোনায় আরো দুই ব্রিটিশ বাংলাদেশী প্রবীণের মৃত্যু

1230

ওয়ানবাংলানিউজ: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রিটিশ বাংলাদেশীদের মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। আজ ৭ এপ্রিল মঙ্গলবার দুপুর পর্যন্ত বিভিন্ন স্যোশাল মিডিয়ায় তাদের মৃত্যুর খবর প্রকাশ করেছেন তাদের স্বজনরা। এর মধ্যে দুই প্রবীন ব্যক্তিত্ব রয়েছেন। সরকারী সূত্রে সঠিক কোন পরিসংখ্যান প্রকাশিত না হলেও স্যোশাল মিডিয়ার পরিসংখ্যানে দেখা যাচ্ছে ব্রিটেনে এ পর্যন্ত ৩৬ জন বাংলাদেশী মৃত্যুবরণ করেছেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার ভোরাতে মৃত্যুবরণ করেছেন পূর্ব লন্ডনের স্টেপনীগ্রীনের বাসিন্দা জামিল আহমদ আজাদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী ৩ ছেলে ৪ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখেগেছন। তিনি দীর্ঘদিন যাবত কিডনি জটিলতা সহ নানান রোগে আক্রান্ত ছিলেন। তার দেশের বাড়ী সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের বানীগ্রামে।

হাজী খলিলুর রহমান
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার বিকালে ইন্তেকাল করেছেন লিভারপুলের বাসিন্দা ৬০ বছর বয়সী হাজী খলিলুর রহমান। তাঁর দেশের বাড়ী সিলেটের ওসমানীনগর উপজেলার খুছকিপুর গ্রামে। তিনি দীর্ঘদিন যাবত কিডনি জটিলতা সহ নানান রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনিই স্ত্রী দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

এর আগে যারা মৃত্যুবরণ করেছেন তাদের কয়েকজনের সংবাদ নিচের লিংকে দেয়া হল