অক্সফোর্ড স্ট্রিট ও অক্সফোর্ড সার্কস স্টেশনে গুলাগুলির শব্দ : সর্তকতায় পুলিশ

2608

ওয়ানবাংলানিউজ: সেন্ট্রাল লন্ডনের ব্যস্ততম শপিং এরিয়া অক্সফোর্ড স্ট্রিট ও অক্সফোর্ড সার্কস স্টেশনে গুলাগুলি হয়েছে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। অক্সফোর্ড সার্কস স্টেশন থেকে গুলির পর শতাদিক মানুষকে উদ্ধার করা হয়েছে। সেখানে আর্মস পুলিশ অবস্থান নিয়েছে। ইতিমধ্যে শপিং সেন্টারগুলি ও স্টেশন বন্ধ করে দেয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে তারা বিকাল ৪:৩৮ মিটিটে খবর পায় সেখানে গুলি করা হয়েছে। তবে এটি সন্ত্রাসী ঘটনা কিনা তা এখনো নিশ্চিত করেনি পুলিশ। পুলিশ স্থানীয়দের পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত নিজ নিজ ঘরে কিংবা শপিং মলের ভিতরে থাকতে বলেছে।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন তিনি একটি লরিকে পুলিশ ঘিরে রাখতে দেখেছেন। যাতে লরি পথচারীদের উপর না উঠতে পারে। লরের পাশেই ছিলেন এমন একজন ডেইলি মেইলকে জানিয়েছে তিনি রক্ত দেখেছেন যা কাভার করে রাখা হয়েছে। আশপাশের লোকজনও গুলির শব্দ শুনলেও এখনো নিশ্চিত করেনি আইন শৃঙ্খলা বাহিনী।
তবে পুলিশের এক কর্মকর্তা তার টুইটারে লিখেছেন অক্সফোর্ড স্ট্রিটে একটি লরির চারপাশে পুলিশ এবং এর নিচে রক্ত রয়েছে। তবে এটি এখনো সংবাদ পরিবেশন করার মত খবর নয় বলে তিনি জানান।
এদিকে ঘটনার পরপরই শত শত মানুষ ছুটাছুটি করতে দেখেছেন অনেকে। এ ঘটনায় কোন ধরনের হতা হতের খবর প্রকাশ করেনি কোন সংবাদ মাধ্যম।