ব্রিটেনে করোনায় রবিবার আরও ৬২১ জনের মৃত্যু, কমেছে মৃতের সংখ্যা বেড়েছে আক্রান্তের সংখ্যা

2911

ওয়ানবাংলানিউজ: প্রাণঘাতী করোনা ভাইরাসের ছোবল গত তিনদিন তান্ডব চালালেও আজ কিছুটা কমে এসেছে আজ রবিবার। মৃতের সংখ্যা কমলেও গতকালের পর আবারো বেড়েছে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ বিভাগ ও বিবিসি জানিয়েছে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন ৬২১। গতকাল শনিবার জানানো হয়েছিল এগের ২৪ ঘন্টায় ৭০৮ জন মৃত্যু বরণ করেছেন।

ব্রিটেনের স্বাস্থ বিভাগ জানিয়েছেন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৫৯০৩ জন। যা গতকাল ছিলো ৩৭৩৫ জন। মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪১৯০৩ জন।
অন্যদিকে শুধু ইংল্যান্ডে একদিনের হিসেবে রেকর্ড সংখ্যক মৃত্যু হয়েছে ৫৫৫ জন। ইউকের মধ্যে শুধু ইংল্যান্ডেই মৃত্যু বরণ করেছেন ৪৪৯৪ রোগী। আজ যারা মৃত্যু বরণ করেছেন তাদের বয়স ৩৩ থেকে ১০৩ বছর।

আজ ওয়েলসে মৃত্যুবরণ করেছেন ১২জন, নর্থদান আয়ারল্যান্ডে ৭জন, স্কটল্যান্ডে ২জন।

গতকাল শনিবার ছিলো ব্রিটেনে একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু। আর আগেত গত বৃহস্পতিবার মৃত্যুবরণ করেন ৫৬৯জন, শুক্রবার ৬৮৪জন। শনিবার ৭০৮জন আর আজ রবিবার ঘোষণা করা হয়েছে ৬২১জনের মৃত্যুর খবর।