ওয়ানবাংলানিউজ: কয়েকটি শপ কতৃক জিনিস পত্রের মূল্য বৃদ্ধির ক্রমাগত অভিযোগের বিষয়টি আমাকে উদ্বিগ্ন করে তুলেছে।
টাওয়ার হ্যামলেটসে করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ার মূহুর্তে খাদ্য এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাসিন্দাদের উদ্বেগের কালে এটা ঘটলো। তবে এমন পরিস্থিতিতে অনেক দোকান মালিকই আবার কমিউনিটিকে সেবা দিয়ে যাচ্ছেন। কোন কোন ক্ষেত্রে পাইকারী বিক্রেতাকতৃক জিনিসপত্রের দাম বাড়ানোর কথাও বলা হচ্ছে।
আর যার ধাক্কা গিয়ে পড়েছে সাধারন ক্রেতাদের উপর। তবে বাসিন্দাদের ধারনা শ্রেফ মুনাফার জন্য এই দাম বাড়ানো হয়েছে। আর এজন্য তারা এখন উদ্বিগ্ন। কমিউনিটি জুড়ে চলছে অসন্তোষ।
এমন একটি সংকটে মুনাফার লক্ষ্যে মূল্যবৃদ্ধির অভিযোগ যদি সত্যি হয় তাহলে তাকে আমরা কোনভাবেই মেনে নেব না। আমি দোকান মালিকদের কাছে ফেয়ার প্রাইস পলিসি মেনে চলার আহধ্বান জানাচ্চিছ। কোন ন্যায়সঙ্গত কারন ছাড়া দাম বাড়িয়ে থাকলে তা এখনই বন্ধ করা উচিত।
মনে রাখতে হবে আমাদের বারাতে এদেশের অন্যতম একটি দরিদ্র্য জনগোষ্ঠি বসবাস করেন যাদের মধ্যে বিপুলসংখ্য বয়ষ্কও রয়েছেন। ইস্ট এন্ডে একে অন্যকে দেখভালের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। এর সাথে আমরা সকলেই সম্পৃক্ত। বর্তমান পরিস্থিতি বিশেষ করে নির্দিষ্ট আয়ের দরিদ্র এবং বয়ষ্কদের অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। আর এজন্য আমি আমাদের এনফোর্সমেন্ট অফিসারদেরকে আমার উদ্বেগের কথা জানিয়ে লেখা চিঠিটি দোকান মালিকদের কাছে সরাসরি পৌঁছে দেয়ার অনুরুধ করেছি।
বাসিন্দাদের কাছে আমার অনুরুধ রইলো আপনারা যখনই মূল্যবৃদ্ধির কোন প্রমান পাবেন তখনই আমাদের ট্রেডিং স্ট্যান্ডার্ডকে ইমেইল করে জানান। তাদের ইমেইল হচ্ছে trading.standards@towerhamlets.gov.uk তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। তারাই বিষয়টি কম্পিটিশন এন্ড মার্কেট অথরিটিকে অবহিত করবেন।
এছাড়া প্রধাননমন্ত্রী বরিস জনসনের কাছে পৃথক এক চিঠিতে এজাতীয় ত্পরতা বন্ধে আমাদেরকে আরো আইনগত ক্ষমতা দেয়ার জন্য অনুরুধ করেছি। তবে বর্তমানে যতটুকু ক্ষমতা আছে আমরা তার সর্বোচ্চচ ব্যবহার করবো।
আমি চাইবো ফেয়ার প্রাইসের প্রতি আমাদের কমিটমেন্ট দোকান মালিকরা মেনে চলবেন। আর তা হচ্ছে এমন একটি জাতীয় সংকটে আমরা আমাদের কমিউনিটির পাশে থাকবো। স্থানীয় ব্যবসা হিসাবে স্থস্থানীয় বাসিন্দাদের পাশে থাকবো। যেকোন মূল্য বৃদ্ধির কারনটি ব্যাখ্য করবো এবং কোন কারন ছাড়া মূল্য বৃদ্ধি করবো না।ম্ব সবশেষে আবারো বলবো অন্যায়ের প্রমান পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা আমাদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করবো।
আর এজন্য সঠিকভাবে ব্যবসা পরিচালনার জন্য টাওয়ার হ্যামলেটসের দোকান মালিকদের প্রতি আমার বিশেষ অনুরুধ রইলো।
ধন্যবাদ
জন বিগস
মেয়র অব টাওয়ার হ্যামলেটস















