লন্ডনে এই প্রথম কোন প্রাইমারী স্কুলে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী উদযাপন

699

ওয়ানবাংলানিউজ: বাংলাদেশের বাইরে যুক্তরাজ্যে সম্ভবত প্রথম কোন প্রাইমারী স্কুল আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী পালন ও আলোচনা সভা করেছে। বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের টমাস বক্সটন প্রাইমারী স্কুলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন করা হয়। গত ১৭ মার্চ মঙ্গলবার দুপুরে স্কুলের প্রধান হলে স্কুলের বিভিন্ন বয়সের ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। এসময় স্কুলের ছাত্র-ছাত্রীরা বঙ্গবন্ধুর জীবনিসহ বাংলাদেশ প্রতিষ্ঠার ইতিহাস নিয়ে বক্তব্য রাখে। একই সাথে কবিতা ও গান এবং বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। হলের বিভিন্ন দেয়ালে বঙ্গবন্ধুর একাদিক ছবি চিত্রায়িত করা হয়।

স্কুলের হেড টিচার লরেন ফ্লাগান এর পরিচালনায় বক্তব্য রাখেন লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার মো: জুলকার নাইন, গর্ভনিং কমিটির চেয়ার এবং যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাজ্জাদ মিয়া। এসময় সহকারী হাইকমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পড়ে শুনান।

বাংলাদেশের বাইরে ব্রিটেনেরমত একটি মেইনস্ট্রিম স্কুলে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করায় স্কুলের শিক্ষক, অভিভাবক ও গর্ভনিং কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সহকারী হাইকমিশনার মো: জুলকার নাইন।

লন্ডনে এই প্রথম কোন প্রাইমারী স্কুলে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী উদযাপন

লন্ডনে এই প্রথম কোন প্রাইমারী স্কুলে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী উদযাপন

Posted by 1banglatv on Wednesday, 18 March 2020