ওয়ানবাংলানিউজ: ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন অফ মৌলভীবাজার ইউকের নব নির্বাচিত কমিটির কার্যকরি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২ ফেব্রুয়ারী রবিবার পূর্ব লন্ডনের ব্রিকলেইনের একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় আগামী বছরের সংগঠনের কার্যক্রম, ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনসহ সংগঠনের উন্নয়নে বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রেদওয়ান আহমেদ। সাধারণ সম্পাদক সৈয়দ এলাহী পাপ্পুর পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে পরামর্শমূলক বক্তব্য রাখেন নিজাম আহমদ, মন্জুর উদ্দিন মুর্শেদ, সৈয়দ জাফর, আহমেদুর রহমান আমিন, আখলাছুর মুমিন, তুহেল খান, সৈয়দ করিম ছায়েম, সৈয়দ করিম রুমেল, এ. বি. জুনেদ, মো: তোফায়েল আহমেদ, সৈয়দ করিম তামিম, হুমায়ুন রশিদ, সাব্বির আহমেদ ফয়েজ, সিপার আহমেদ, লুৎফুর রহমান চৌধুরি রাজু, আব্দুল আলিম শিপন, সৈয়দ জসিম আলী, সৈয়দ আব্দুল করিম টিপু, সাহিন আহমেদ প্রমুখ।















