সামসুর সুমেল, লন্ডন : ৭ই মার্চ ছিলো আন্তর্জাতিক নারী দিবস। লন্ডনে দিবসটি স্বরণে বর্ণাঢ্য এক অনুষ্টানের আয়োজন করে “নারী দিগন্ত”। গত ৭ই মার্চ শনিবার সন্ধ্যায় লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে লন্ডনের নারীদের জনপ্রিয় এই সংগঠনটির অর্গানাইজিং সেক্রেটারী ফেরদৌসী রওশন লিপির সার্বিক তত্ত্বাবধানে অনুষ্টিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদিকা নাছিমা কাজল ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা নাজরাতুন নায়িমের যৌথ সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ডালিয়া রহমান। আন্তর্জাতিক নারী দিবসের সন্ধ্যা সাজানো হয়েছিল গান, নৃত্য, কবিতা আর গুণীজনদের আলোচনা দিয়ে। শিল্পীরা নেচে – গেয়ে ও কবিতা আবৃত্তি করে পুরো সন্ধ্যা দর্শকদের মাতিয়ে রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হেমলেটস কাউন্সিলের কাউন্সিলর জেনেত রহমান, নিউহাম কাউন্সিলের কাউন্সিলর মুজিবুর রহমান, নিউহামের সাবেক কাউন্সিলর রহিমা রাহমান, ফ্রেন্ডস অব ছাত্র ইউনিয়নের সভাপতি আ ক ম হোসেন চুন্নু, সাধারণ সম্পাদক গোলাম আকবর মুকতা, সাবেক কাউন্সিলর আইয়ুব করম আলী, কমিউনিটি এক্টিভিস্ট আনসার উল্লা আহমদ, কমিউনিটি এক্টিভিস্ট সেজুতি মনসুর, স্যাকুলার মুভমেন্ট বাংলাদেশের সভাপতি পুস্পিতা গুপ্তা, ডাক্তার আজিজ, জর্জগ্রীন সেকেন্ডারি স্কুলের বিজ্ঞান শিক্ষক মনসুর রশীদ সহ অন্যান্য অতিথি বৃন্দ।
তাছাড়া গান পরিবেশন করেন শিল্পী ইভা রহমান, সিমি রফিক, বিনায়েক দে জয় ও মোস্তফা কামাল মিলন। নৃত্য পরিবেশন করেন উইসরা রশীদ আশাবরী ও মুনজারিন এ রশীদ। কবিতা আবৃত্তি করেন শতরুপা চৌধুরী ও স্মৃতি আজাদ। সবশেষে আয়োজক সংগঠনের পক্ষ থেকে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।














