ঢাকা সংবাদদাতা: রাজধানীর মতিঝিলে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বিভিন্ন সময় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একটি চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
সোমবার সকালে মোবাইল ফোনে গণমাধ্যমকে পাঠানো এক এসএমএসে এ তথ্য জানিয়েছে ডিবি।
এসএমএসে বলা হয়, রোববার রাতে তাদের আটক করা হয়েছে। এ সময় ভুয়া ডিবি চক্রের ব্যবহৃত একটি প্রাইভেটকার, অস্ত্র, গুলি, ওয়াকিটকি ও হাতকড়া উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও এসএমএসে জানানো হয়।















