জাকির হোসেন কয়েছ: সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার বাদ আছর পুর্বলন্ডনের ব্রিকলেন জামে মসজিদে। এতে বিপুল সংখ্যক কমিউনিটি নেতৃবৃন্দ ও বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদ যুক্তরাজ্য শাখার উদ্যোগে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে যোদ দেন মরহুমের জামাতা ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তবে তিনি বক্তব্য রাখেননি।

দোয়া মাহফিলে সিলেটের কৃতিসন্তান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং মরহুমের পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও উত্তোরত্তোর সমৃদ্ধি কামনা করা হয়।
এছাড়া দোয়া মহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্য বিশেষ মুনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন ব্রিকলেইন মসজিদের ইমাম ও খতিব মাওলানা নজরুল ইসলাম।
সংগঠনের যুগ্ম সম্পাদক এমাদুর রহমানের পরিচালনায় মিলাদ শেষে দোয়ার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সোহেল আহমদ সাদিক, সিনিয়র সহ সভাপতি কামাল উদ্দিন, উপস্থিত ছিলেন সহ সভাপতি খসরুজ্জামান।

কমিউনিটির বিশিষ্ট মুরব্বীসহ মিলাদ ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান ও ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, সহ-প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ, যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুছ, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ চৌধুরী, আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা তৈমছু আলী, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন, ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, শামসুর রহমান মাহতাব, ডক্টর এম মুজিবুর রহমান, লন্ডন মহানগর বিএনপির সভাপতি তাজুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক নাসিম আহমেদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আছকির আলী, কলচেস্টার বিএনপির সভাপতি মিসবাহ উদ্দিন, লন্ডন মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল কুদ্দুছ, সহ সভাপতি কদর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদ, যুক্তরাজ্য বিএনপির যুব বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ খান হাভেন, বিএনপি নেতা গোলজার আহমদ, সেচ্ছাসেবক দল নেতা নাসির আহমেদ শাহিন, সাধারন সম্পাদক আবুল হোসেন, জাসাস সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বিএনপি নেতা মাওলামা শামিম, যুবদল নেতা আফজাল হোসেন প্রমুখ।
লন্ডনে শশুরের মিলাদ মাহফিলে তারেক রহমান (ভিডিওসহ)http://www.onebanglanews.com/news/10676
Posted by onebanglanews.com on Sunday, 6 August 2017















