শেষবারের মতো রাজকীয় দায়িত্ব পালনে যুক্তরাজ্যে ফিরলেন মেগান মেরকেল

601

আন্তর্জাতিক ডেস্ক:এই দায়িত্ব পালনের পরেই স্বাধীনভাবে জীবনযাপন শুরু করবেন ব্রিটিশ প্রিন্স হ্যারি ও মেগান মেরকেল। ইয়ন নিউজ, ডেইলি মেইল, বিবিসি

যুক্তরাজ্য ছেড়ে কানাডায় ফেরার পর প্রথমবারের মতো জনসম্মুখে এলেন মেগান মেরকেল। এসময় তার পরনে ছিলো একটি আটোসাটো ইলেক্ট্রিক ব্লু কালারের পোষাক। রাজপরিবারে থাকার সময় তিনি ঢোলা পোষাক পরতে বাধ্য হয়েছিলেন।  এই পোষাকটির নকশাকার ভিক্টোরিয়া বেকহাম।

এসময় প্রিন্স হ্যারির পরনে ছিলো একটি গাঢ় নীল স্যুট। লন্ডনের মেনশন হাউজের একটি দাতব্য অনুষ্ঠানে তারা হাতে হাত রেখে প্রবেশ করেন। কয়েক মাস আগেও যা ছিলো অকল্পনীয়। এসময় উপস্থিত সুধিরা তাদের করতালির মাধ্যমে স্বাগত জানান।

এই অনুষ্ঠান থেকে পাওয়া অর্থ যুদ্ধাহত এবং অসুস্থ সৈনিকদের চিকিৎসায় ব্যায় করা হবে। মেগান কলেন, ‘আমার ফিরতে পেরে ভালো লাগছে। আমি এই অনুষ্ঠানে টানা তয়বারের মতো এলাম। ভবিষ্যতে সম্ভব হলে আবারও আসতে চাই।’