ব্রিটিশ সেনাবাহিনী চাকরিতে,তরুণদের জন্য আকর্ষণীয় গ্যাপ ইয়ারের সুযোগ

43

সাইফ হাসান: যুক্তরাজ্য সরকার তরুণদের জন্য সামরিক বাহিনীর বিশেষ গ্যাপ ইয়ার কর্মসূচি চালু করছে। ২৫ বছরের কম বয়সীদের জন্য এই সুযোগ রাখা হয়েছে যেখানে তারা সেনাবাহিনী ও নৌবাহিনীর স্বাদ নিতে পারবে। এই প্রকল্পের মাধ্যমে তরুণদের মধ্যে দেশপ্রেম ও নেতৃত্ব দেওয়ার দক্ষতা বাড়ানো হবে। মূলত রাশিয়ার সম্ভাব্য হুমকি ও যু*দ্ধ মোকাবিলায় নিজেদের প্রস্তুতি বাড়াতেই এই নতুন পদক্ষেপ নিয়েছে লন্ডন। আগ্রহী প্রার্থীরা আগামী বসন্তকাল থেকে এই পদের জন্য আবেদন করতে পারবেন।

ব্রিটিশ প্রতিরক্ষা সচিব জন হিলি জানিয়েছেন যে এই প্রকল্পের আওতায় তরুণদের বিশেষ সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে। এতে যোগ দিলে তারা নেতৃত্ব দেওয়া, দলগত কাজ এবং সমস্যা সমাধানের মতো প্রয়োজনীয় দক্ষতা শিখতে পারবে। মূলত তরুণদের মধ্যে সামরিক বাহিনীর প্রতি আগ্রহ বাড়াতে এবং ভবিষ্যতের জন্য দক্ষ জনবল গড়ে তুলতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে ১৫০ জন তরুণকে নিয়ে এই কর্মসূচি শুরু হলেও ধীরে ধীরে প্রতি বছর এক হাজার জন করে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। যারা এই গ্যাপ ইয়ারে অংশ নেবে তাদের বিশেষ বেতন বা ভাতা দেওয়া হবে। তবে তাদের কোনো সরাসরি অভিযানে মোতায়েন করা হবে না বরং মৌলিক প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হবে।

অস্ট্রেলিয়ার একটি সফল মডেল অনুসরণ করে যুক্তরাজ্য এই সিদ্ধান্ত নিয়েছে যা গত এক দশক ধরে সেখানে জনপ্রিয়। সাম্প্রতিক সময়ে বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে ইউরোপের বিভিন্ন দেশ তাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে। এই কর্মসূচির মাধ্যমে সরাসরি সেনাবাহিনীতে যোগ না দিয়েও দেশ রক্ষায় তরুণদের সম্পৃক্ত করার বড় সুযোগ তৈরি হলো।

#যুক্তরাজ্য #সেনাবাহিনী #চাকরি #আন্তর্জাতিক #প্রতিরক্ষা

#aknews #onebanglanews