ওয়ানবাংলানিউজ: তিন সাপ্তাহের সংক্ষিপ্ত সফর শেষে দেশের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর পত্মী তাহসিনা রুশদীর লুনা। তিনি শনিবার বিকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হিথ্রো বিমানবন্দর থেকে যাত্রা করেন। তার সাথে দেশে ফিরে যাচ্ছে লন্ডনে বেড়াতে আসা এম ইলিয়াস আলীর একমাত্র মেয়ে সাইয়ারা নাওয়াল। তবে লেখা পড়ার জন্য যুক্তরাজ্যেই অবস্থান করছেন তার দুই পুত্র আবরার ইলিয়াস অর্নব ও লাবিব সারার। বিমান বন্দরে তারাও উপস্থিত ছিল।
এর আগে তিনি ব্রিটেনের ব্রিস্টল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ছেলের গ্রাজুয়েশন অনুষ্ঠানে যোগ দিতে গত ১২ জুলাই তিনি লন্ডনে আসেন। ছেলের গ্রাজুয়েশন অনুষ্ঠান সম্পন্নের পর তিনি লন্ডন, বার্মিংহাম, ওল্ডহামসহ একাদিক মতবিনিময় সভায়ও অংশ নিয়েছেন তিনি। যার সবগুলিই ছিল গত পাঁচ বছর ধরে নিখোঁজ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাংসদ এম ইলিয়াস আলীর নির্বাচনী এলাকা বিশ্বনাথ-বালাগঞ্জ ও ওসমাননীরগ উপজেলার প্রবাসীদের সাথে। অনেকেই একে নির্বাচন পূর্ববর্তী প্রবাসীদের সাথে প্রস্তুতি সভা বলে মনে করছেন। এদিকে লন্ডনে আসার পর থেকেই নেতাকর্মীরাও আগ্রহের সাথে তার সাথে দেখা করেছেন। খোঁজ খবর নিয়েছেন তার পারিবারের।
প্রতিনি মতবিনিময় তাহসিনা রুশদীর লুনা, এম ইলিয়াস আলীকে ফিরে পাবার দাবীতে প্রবাসীরা যে আন্দোলন সংগ্রাম করছেন তার জন্য সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি এম ইলিয়াস আলীকে সুস্ত অবস্থায় ফিরে পেতে সরকারসহ সকলের সহযোগিতা কামনা করেন।
এদিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে এম ইলিয়াস আলীর পত্মী তাহসিনা রুশদীর লুনাকে বিদায় জানাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল কালাম আজাদ, আলহাজ্ব তৈমুছ আলী, আছকির আলী, গৌছ আলী, গোলজার খান, ড. মুজিবুর রহমান, মিসবাহ উদ্দিন, আব্দুল ওদুদ শাহেল, কদর উদ্দিন, আফজাল হোসেন, তৈয়বুর রহমান, শফিক উদ্দিন, কাওছার আহমদ প্রমুখ।














