ওয়ানবাংলানিউজ: ইংল্যান্ডের এসেক্সের একটি পেট্রল স্টেশনের কাছে গাড়ীতে গুলি করে এক যুবককে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। নিহতের বয়স ২০। তার সাথে আরেক ২০ বছর বয়সী যুবক ছিল বলে জানাগেছে। ঘটনাটি ঘটে শনিবার ভোররাত ২টা ১০ মিনিটে চেমসফোর্ড বিপি গ্যারেজ এর বাইরে।
যে গাড়ী থেকে গুলি করা হয়েছে সেটি ব্লু ফোর্ড ফেইস্টা গাড়ী ছিল এবং সেটি ফিলিং স্টেশন বড্ডো রোড়ে ছিল বলে মনে করা হচ্ছে।
ঘটনার পরপরই পুলিশ ও প্যারামেডিকেল টিম ঘটনাস্থলে আসে। পুলিশ এ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। এব্যাপারে কারো কিছু জানা থাককে ১০১ নাম্বারে জানাতে অনুরোধ করা হয়েছে।















