ওয়ানবাংলানিউজ: জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের উদ্যোগে মাহে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে গত ৩ জুন রবিবার পূর্ব লন্ডনের ব্রিকলেইনের একটি রেস্টুরেন্টে। এতে কমিউনিটি নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিগন অংশনেন।
আলোচনা সভায় বক্তারা সংগঠনের বিভিন্ন কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন এবং এলাকার উন্নয়নে আরো অগ্রণীভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সংগঠনের সভাপতি মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিউল আলম বাবু’র পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার আয়াছ মিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্রয়ডন কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলার হুমায়ুন কবির।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব নূরুল হক লালা মিয়া, সুনামগঞ্জ জেলা সমিতির সভাপতি আব্দুল আলী রউফ, রেডব্রিজ কাউন্সিলের কাউন্সিলার জামাল উদ্দিন, বারর্কিং এন্ড ডেগেনহাম কাউন্সিলের কাউন্সিলার ফয়জুর রহমান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার লীমা কোরেশী, কাউন্সিলার আবুল কাহ্হার চৌধুরী, সংস্থার উপদেষ্টা আলহাজ্ব মন্তাজ আলী, সৈয়দ চান্দ আলী মাস্টার, মীরপুর ওয়েলফেয়ার সাবেক সভাপতি আমীর উদ্দীন মাস্টার, দুর্গাপাশা ইউনিয়ন ট্রাস্টের সভাপতি জামাল উদ্দিন চৌধুরী, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক শাকুর ওয়াদুদ, জগন্নাথপুর ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি সালেহ আহমদ চৌধুরী আলফু, সিনিয়র সহ সভাপতি শাহ শাহিদুর রহমান, ট্রেজারার মো: শাহজাহান, সুনামগঞ্জ এডুকেশন ট্রাস্টের সভাপতি মুজিবুর রহমান মনি, রাজনীতিবিদ তারিফ আহমদ, সাংবাদিক আবু সুফিয়ান চৌধুরী, সৈয়দ জহুরুল হক, মিসবাহ জামান, কমিউনিটি নেতা এলকাছ মিয়া, ইউসুফ কামালী, ইশাকপুর ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারণ সম্পাদক বদর উদ্দিন, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি ইকবাল এম হোসেন, সাবেক ট্রেজারার হাসনাত আহমদ চুন্নু প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মৌলানা এম এ কাওসার। সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মাসুক ইবনে আনিছ, সৈয়দপুর যুবকল্যান পরিষদের সভাপতি মোস্তাকুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, ট্রেজারার শেক রেজওয়ান, সাবেক ট্রেজারার কামরুল ইসলাম, সুনামগঞ্জ সমিতির যুগ্ম সম্পাদক আব্দুস সারাম, সিজিল মিয়া, জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থার সহ সভাপতি চন্দন মিয়া, সৈয়দ আশফাক আহমদ, হাফিজুর রহমান, রহমান লাকু, শিপন কোরেশী, সৈয়দ তারেক আহমদ, সরফরাজ জুবায়ের, সুহেল আহমদ, ফজুর রহমান চৌধুরী, এনামুল ইসলাম, শেখ মজিদ, রওশন আলী আলমগীর, জুয়েল কামাল, আব্দুল মুমিন, ফারুক মিয়া, সৈয়দ আতাউর, টিপু, সৈয়দ সাজনু, ছাদিক মিয়া লেবু, জামাল উদ্দিন, সৈয়দ মামুন, সৈয়দ শোয়াইব, সৈয়দ সুমন প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সংগঠনের সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা ফারুক আহমদ চৌধুরী।
jagannathpur upozila unnayan shongstha uk ifter
http://www.onebanglanews.com/news/41676জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
Posted by onebanglanews.com on Tuesday, 5 June 2018















