রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকের নব নির্বাচিত কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত

387

ওয়ানবাংলানিউজ: রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকের নব নির্বাচিত কার্যকরি কমিটির সভা গত ১৬ ফেব্রুয়ারী রবিবার পূর্ব লন্ডনের ব্রিকলেইনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হন। সংগঠনের সভাপতি আব্দুল হান্নান তরফদার মসুদের সভাপতিত্বে রুহুল ইসলাম দুদুর পরিচালনায় সভায় কার্যকরি কমিটির সদস্যদের মধ্যে দায়িত্ব বন্টন করে ৫০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।
সভায় মহান ভাষা আন্দোলনের সকল শহীদদের স্মরন করে সংক্ষিপ্ত আলোচনা হয়। এছাড়া সভায় আগামী ২ বছরের মধ্যে সংগঠনে আরো ১হাজার নতুন সদস্য সম্পৃক্ত করার টার্গেট নির্ধারন করা হয় এবং আগামী মে মাসে এলাকার প্রবাসীদের নিয়ে গেট টু গেদার ও নতুন প্রজন্মের সফল শিক্ষার্থীদের এওয়ার্ড বিতরন করার সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় পরামর্শমূলক বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা পরিষদের চেয়ার বীর মুক্তিযুদ্ধা এম এ মান্নান, সাবেক সভাপতি সাইদুর রহমান রেনু, ট্রাস্টি আবুল কালাম, আব্দুল মালিক, তারাউল ইসলাম, আজিজুল হক জুনু, ময়নুল ইসলাম, কামরুল ইসলাম, ইকবাল হোসেন, শিপলু আহমদ, শাহ সারগ আলী, শেখ দেলোয়ার হোসেন, আবু সিদ্দিক, এলাইছ মিয়া, আব্দুল মুকিত ফারুক, রুহুল মিয়া, এম এ খান জাকির, এম রেহান প্রমুখ।