ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্য নিরাপদ সড়ক চাই নিসচার নুতন কমিটি গঠন উপলক্ষে এক সভা গত ১৬ ফেব্রুয়ারী পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল হেলাল চৌধুরী সেলিম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন।
আলোচনা সভা শেষে আব্দুল হেলাল চৌধুরী সেলিমকে সভাপতি, মুহিব উদ্দিন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন।
এসময় নব নির্বাচিত কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের নেতারা। প্রধান অতিথির বক্তব্যে ইলিয়াস কাঞ্চন বলেন, দেশে নিরাপদ সড়কের দাবী আন্দোলন করে যাচ্ছে নিসচা। এতে ছাত্র-ছাত্রীসহ সর্বস্থরের মানুষের ব্যাপক সমর্থন রয়েছে। সরকার চেস্টা করছে নিরাপদ সড়ক চাই এর সকল দাবী বাস্তবায়নের। তিনি বলেন, যুক্তরাজ্যেও প্রবাসীদের নিরাপদ সড়কের আন্দোলনের সম্পৃক্ত হওয়া উচিত। বিশ্বের সকল দেশেই কম বেশি সড়ক দুঘর্টনা হয়ে থাকে। সড়ক পারাপার ও গাড়ী চালানুর নিয়ম মেনে চললে বিশ্বের যেকোন দেশেই নিরাপদে থাকা সম্ভব।
কমিটির সদস্যরা হচ্ছেন সভাপতি আব্দুল হেলাল চৌধুরী সেলিম, সহ সভাপতি আনহার মিয়া, মিছবা বিএস চৌধুরী, মুন কোরেশী, সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সুহেল আহমদ, সহ সাধারণ সম্পাদক তাইফ সারওয়ার, হাসান চৌধুরী, অর্থ সম্পাদক আছাওয়ার আলী, সাংগঠনিক সম্পাদক আশিক বকস, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী শেখ, দপ্তর সম্পাদক এম আব্দুর রহিম, সহ দপ্তর সম্পাদক আব্দুল বেলাল চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক তোফায়েল আহমদ আলম, যুব ও ক্রীড়া সম্পাদক মুহিবুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম কলিন, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক মো: আতাউর রহমান, আইন বিষয়ক সম্পাদক জাবেদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক নিখিল চক্রবর্তী, মহিলা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান ইমা, কার্যনির্বাহী সদস্য কাউন্সিলার ফারুক মাহফুজ আহমদ, ইসলাম উদ্দিন, অরুণোদয় পাল জলক, মো: আয়াছ আহমদ, নুরুল হকম লিটন আহমদ।















