মালয়েশিয়ায় অগ্নিকাণ্ডে এক বাংলাদেশি নিহত

552

ঢাকা সংবাদদাতা: মালয়েশিয়ার বাতু-২ এলাকায় অগ্নিকাণ্ডে প্রবাসী এক বাংলাদেশি নিহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে তাফাহ বাইদোর সড়কের বাতু-২ এলাকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

দেশটির ফায়ার সার্ভিসের প্রধান রিদুয়ান বাহিদা বাহারুদ্দিন বলেন, অগ্নিনির্বাপণ অভিযানের সময় ঝলসে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাতু-২ এলাকার ‘কনসি হাউস’ নামে একটি বাড়িতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাড়িটির ৭৫ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই শীর্ষ কর্মকর্তা। তিনি বলেন, রাত পৌনে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।