জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র বারহালে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও রক্তের গ্রুপ নির্নয়

579

প্রবাসীরা শুধু সংকটে নয় কমিউনিটিকে ভালোবেসে সেবার হাত বাড়ায় –ড: আহমদ আল কবির 

ওয়ানবাংলানিউজ: “জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ও এডুকেশন ট্রাস্ট ইউকে” উপজেলা বাসির সার্বিক সেবা ও শিক্ষার উন্নয়নে লন্ডন থেকে যাত্রা শুরু করে। দরিদ্র ও পিছিয়ে জনগোষ্ঠী এবং শিক্ষার উন্নয়নের ধারাবাহিকতায় জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে ও আলহাজ্ব লুৎফুর রহমান মেমোরিয়াল ট্রাষ্ট, বারহাল এর সার্বিক সহযোগিতায় দিনব্যাপী ফ্রি জেনারেল মেডিকেল ক্যাম্প অনুষ্টিত হয়েছে ৩ ফেব্রুয়ারি সোমবার। জকিগঞ্জ উপজেলার বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে ছিল মানুষের উপচে পড়া ভীড়। এসময় প্রায় ২ হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ মেডিকেল ক্যাম্প চলাকালীন সময়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সভাপতি কাউন্সিলর শেরওয়ান চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আবুল হোসেইন ও বারহাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুমন আহমদ চৌধুরীর যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রুপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও সীমান্তিকের চীফ পেট্রোন ড. আহমদ আল কবীর।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জীবন-জীবিকার তাগিদে প্রবাসীরা বিদেশে থাকলেও জন্মভূমির প্রতি তাদের টান সবসময় বেশি। দেশের যেকোনো বিপদে-আপদে প্রবাসীদের অবদান অপরিসীম। দেশের মানুষের প্রতি ভালোবাসার টানে তাঁরা ছুটে আসেন সবসময়। তিনি বলেন, চিকিৎসাসেবায় জকিগঞ্জ ওয়েলফেয়ার শুধু চিকিৎসা দিয়ে শেষ করেনি, তারা ঔষধ দিয়ে সেবাটাকে পরিপূর্ণ করেছে।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামিম আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন সিলেট অফিসের নিজস্ব প্রতিবেদক শাহ দিদার আলম, জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সাবেক নির্বাচন কমিশনার ফরিদ উদ্দিন, সীমান্তিক টিটি কলেজের প্রিন্সিপাল আব্দুর রউফ তাপাদার, জেলা পরিষদের সদস্য সাজনা সুলাতানা হক চৌধুরী, বারহাল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহমদ, বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়েদ আহমদ, জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের যুগ্ন সম্পাদক আখতারুজ্জামান, জকিগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র সাধারণ সম্পাদক ফজলে চৌধুরী একলিম, সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি জুনেদ আহমদ চৌধুরী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শাহগলী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আকরাম আলী ছদিওল, সাংবাদিক এখলাছুর রহমান, বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য খলিলুর রহমান, আব্দুল্লাহ মিয়া, শিক্ষক সাদিক আহমদ, সাইফুর রহমান, ছদিওল হোসেইন, সারয়ার, সাহেদ আহমদ, ভোলন্দ দেব পার্থ, তানভীর আহমদ, আহমদ আল ফরীদ, স্বপন, মাছুম আহমদ, ছিনয়ান, লখাই আহমদ।

মেডিকেল ক্যাম্পে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. সৈয়দ মারজান আহমদ, জালালাবাদ রাগীব রাবেয়া হাসপাতালের ডা. জান্নাত হাবিবা রিপা, ডা. তাহমিনা জাহান লিজা, ডা. আখলাকুর রহমান, ডা. জাহিদুল ইসলাম, ডা. আসিফ সারওয়ার, ডা. আশরাফুল হাসিব প্রমুখ। এছাড়া সন্ধানীর ১২ সদস্যের প্রতিনিধিরা রক্তের গ্রুপ নির্ণয় করেন।