ওয়ানবাংলানিউজ: হিযবুত তাহরীর, বৃটেনের উদ্যোগে “মিডল ইস্ট রেভোল্যুশন এন্ড কনফ্লিক্টস” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় সংগঠনের তরুন কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের মূল বক্তব্য রাখেন হিযবুত তাহরীর, বৃটেনের সদস্য তাজি মুস্তাফা।
সেমিনারটি মূলত মধ্য প্রাচ্যের বর্তমান বিশৃঙ্খল পরিস্থিত নিয়ে আলোচনা করা হয়। তাজি মুস্তাফা সিরিয়া, লিবিয়া, ইয়েমেন, ইরাক এবং ইরানে চলমান সংঘাতের বিষয়ে আলোচনা করেন। তিনি ফিলিস্তিনে পশ্চিমা শাসকগোষ্ঠীর বিশেষত আমেরিকার সর্বশেষ প্রয়াস ও হস্তক্ষেপের সমালোচনা করেন। তিনি ট্রাম্পের ‘ডিল অফ দি সেঞ্চুরি’ কে ‘শান্তি চুক্তি’র ছদ্মবেশে মুসলিম ভূমির উপর পশ্চিমা আধিপত্য অব্যাহত রাখার পক্রিয়া বলে অভিহিত করেন। তিনি বলেন ‘ডিল অফ দি সেঞ্চুরি’ আসলে শতাব্দীর শ্রেষ্ঠ চুরি এবং এর মাধ্যমে মুসলিম উম্মাহর তৃতীয় পবিত্রতম স্থানকে পরিপূর্ণ ভাবে দখল করার আয়োজন করা হচ্ছে, যে ভূমি হযরত উমর (রা:) ইসলামের জন্য উন্মুক্ত করেছিলেন।















