বাংলাদেশ ওয়েলফেয়ার এন্ড কার্লচারাল এসোসিয়েশন ক্যামব্রিজের নতুন কমিটি গঠন

770

ওয়ানবাংলানিউজ: ইংল্যান্ডের ক্যামব্রিজে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের নিয়ে গঠিত বাংলাদেশ ওয়েলফেয়ার এন্ড কার্লচারাল এসোসিয়েশন ক্যামব্রিজ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ২ ফেব্রুয়ারী স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় নতুন কমিটির নাম ঘোষণা করেন সংগঠনের বিদায়ী সাধারণ সম্পাদক আব্দুল হাই। সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি শামীম আহমদ।

পরে নব নির্বাচিত সভাপতি শাইস্তা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আহমদ এর পরিচালনায় সভায় সংগঠনের বিগত দিনের কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সভায় জানানো হয় সংগঠনটি গত ১০ বছর যাবত স্থানীয় বাংলাদেশীদের মধ্যে সেতু বন্ধন সৃস্টিতে কাজ করে যাচ্ছেন। সংগঠনটি স্থানীয় ও বাংলাদেশের জাতীয় অনুষ্ঠান পালন করে নতুন প্রজন্মকে বাংলাদেশী সংস্কৃতি শিক্ষায় কাজ করে যাচ্ছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চ্যারিটি কাজ, বাংলাদেশের স্বাধীনতা ও বিজয় দিবস পালন, মহিলাদের জন্য সুইমিং ক্লাস, বয়স্কদের জন্য বেডমিন্টন টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্টের আয়োজন। এছাড়া কেউ মারাগেলে ফিউনারাল সার্ভিসের ব্যবস্থা করা।

নব নির্বাচিত কমিটির সদস্যরা হচ্ছেন সভাপতি শাইস্তা মিয়া, সিনিয়র সহ সভাপতি রেনু মিয়া, সহ সভাপতি সাইদুর রহমান পাপলু, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আহমদ, সহ সাধারণ সম্পাদক সামসুদ্দিন আহমদ বাবলু, ট্রেজারার মোহাম্মদ জুবায়ের আহমদ সুরুক, সহ ট্রেজারার আজিজুর রহমান, এডুকেশন সেক্রেটারী জাকির চৌধুরী রাসেল, ইয়ুথ ডেভোলাপমেন্ট হোসেন মিয়া, স্পোর্টস সেক্রেটারী মাহবুব খান নোমান, কার্লচারাল সেক্রেটারী বদরুল ইসলাম সেলিম, সদস্য শামীম আহমদ, লিলু মিয়া, নাসির উদ্দিন, শাহজাহান আহমদ জাহান, নফুর মিয়া, আমির চৌধুরী।
সংগঠনের উপদেস্টাগন হচ্ছেন হাজির মিয়া (লুতফুর মিয়া), আব্দুল হাই, আফরুজ মিয়া, হিরন আলী, আব্দুল মতিন (জব্বার মিয়া), হাজী মিনার আলী।
সভার শেষ পর্যায়ে সংগঠনের সাথে জড়িত সকল মরহুমদের বিদেহী আত্মার শান্তি কামনা ও সংগঠনের উন্নয়নে কামনা করে দোয়া করা হয়।