নয়া পল্টনে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ চলছে

484

ঢাকা সংবাদদাতা: নয়া পল্টনে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলছে। আজ পৌঁনে ৬টার দিকে এই সংঘর্ষ বাঁধে। বিএনপি কার্যালয়ের সামনে দিয়ে আওয়ামী লীগের একটি মিছিল যাওয়ার সময় মুখোমুখি হয় দুই দলের কর্মীরা। তখনই শুরু হয় সংঘর্ষ।

এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা ফকিরাপুল মোড়ে অবস্থান নিয়েছেন। অন্যদিকে, বিএনপির নেতাকর্মীরা দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। তারা ভোট বাতিলের দাবিতে নানা স্লোগান দিচ্ছেন।

সংঘর্ষের সময় একটি বাস ভাঙ্গচুরের ঘটনা ঘটে। এরমধ্যে বিএনপি কর্মীদের পুলিশ কয়েকবার ধাওয়া দিলে তারা বিছিন্ন হয়ে পড়েন।

এরপর ফের তারা বিভিন্ন গলি থেকে বের হয়ে ইটপাটকেল ছুঁড়তে থাকে। এখনো নয়া পল্টনে উত্তেজনা বিরাজ করছে। প্রায় শতাধিক পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছেছে। এসময় ৩ রাউন্ড গুলির শব্দ শোনা যায়।