ঢাকা সংবাদদাতা: ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস ও ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আহমেদ ইমতিয়াজ মন্নাফী গৌরব ও নারী কাউন্সিলর প্রার্থী শাহিনুর বেগমের সমর্থনে এক নির্বাচনী সভার আয়োজন করা হয়।
সভায় বক্তাগন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ফজলে নূর তাপস ও কাউন্সিলরদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
তারা বলেন, ঢাকা দক্ষিণের নাগরিকরা ফজলে নূর তাপসের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। ফজলে নূর তাপস একটি আসন থেকে ঢাকার শহরের তিনবারের নির্বাচিত এমপি।

বক্তাগন বলেন, ‘তাপস ও আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীরা উন্নত ঢাকা চান, ঢাকার ঐতিহ্য আবার পুনরুদ্ধার করতে চান, ঢাকাবাসীকে নাগরিক সুবিধা প্রদান করতে চান, ঢাকাকে দুর্নীতি, মাদকমুক্ত করতে চান। এই সমস্ত প্রতিশ্রুতি তাদের কর্মসূচির মধ্যে রয়েছে। মানুষ যেটা চায়, সেটা তাপস ও আওয়ামী লীগের প্রার্থীদের কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে। মানুষের উচিত উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগের প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করে জনগণের স্বার্থকে প্রাধান্য দেয়া’।















