বিশ্বনাথ উপজেলা বিএনপির আহবায়ক গৌস খানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নৈশভোজ

622

ওয়ানবাংলানিউজ: সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর শেষে বাংলাদেশে ফিরে যাচ্ছেন বিশ্বনাথ উপজেলা বিএনপির আহবায়ক গৌস খান। তার স্বদেশ গমন উপলক্ষে বিএনপি নেতা কমিউনিটি এক্টিভিস্ট মদরিস আলী মফজুলের উদ্যোগে ব্রিকলেনের গ্রাম বাংলা রেস্টুরেন্টে এক নৈশভোজের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ, সহ সভাপতি হাজী তৈমুস আলী, বিশ্ব¦নাথ বিএনপি নেতা গৌস আলী, যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি তাজুল ইসলাম, কলচেস্টার বিএনপির সভাপতি মিসবাহ উদ্দিন, যুক্ত্যরাজ বিএনপির সহ সাধারণ সম্পাদক গুলজার খান, লন্ডন মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল কুদ্দুস, মিল্টনকিংস বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ সাহেল, লন্ডন মহানগর বিএনপির সহ সভাপতি আখলুস মিয়া, সদস্য মদরিস আলী মফজুল , যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, যুক্তরাজ্য বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া, আবুল কালাম, আরিফুর রহমান তুহিন প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত বিশ্বনাথ উপজেলা বিএনপির আহবায়ক গৌস খানের নেতৃত্বে বিশ্বনাথে বিএনপি আরো শক্তিশালী হবে এবং দীর্ঘদিন যাবত নিখোঁজ বিশ্বনাথের কৃতি সন্তান, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার আন্দোলনকে বেগবান করবেন।