জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

855

ওয়ানবাংলানিউজ: ১০ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় জাঁকজমক অনুষ্ঠানে অভিষিক্ত হলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটির নেতৃবৃন্দ। এসেক্সের ‘ওয়েলথাম অ্যাবি’র ম্যারিয়েট হোটেলের হল রুমটি প্রবাসী সিলেটবাসীর মিলনমেলায় পরিনত হয়েছিলো ।

সন্ধ্যাটি ছিলো খুবই উপভোগ্য। এসেক্সের অভিজাত হোটেল ম্যারিওট হোটেলে জাকজমক ভাবে ইনুষ্টিত হয় জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র অভিষেক অনুষ্টান. যুক্তরাজ্য প্রবাসী সিলেট বিভাগের প্রতিটি জনপদের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ককে আরো সুদৃঢ়করণ এবং তাদের ঐতিহ্য,সংস্কৃতি,কল্যান ও সংহতির প্রয়োজন পূরণের লক্ষ্যে গঠিত প্রাচীণ ও ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ এসোসিয়েশন ইউকের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

 

বিশিষ্ট কমিউনিটি নেতা ও জালালাবাদ এসোসিয়েশন এর প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব এর সভাপতিত্বে এবং সেক্রেটারি আমিনুল হক জিলু’র পরিচালনায় এবং জাতীয় সংগীতের মাধ্যমে অভিষেক অনুষ্টান শুরু হয়. কার্য্যকরী কমিটি ও উপদেষ্টাক মিটিকে পরিচয় করিয়ে দেন যথাক্রমে চ্যানেল এস এর চেয়ারম্যান এবং জালালাবাদ এসোসিয়েশন এর প্রধান উপদেষ্টা আহমেদ উস সামাদ চৌধুরী জেপি ও জালালাবাদ এসোসিয়েশন ইউকের নির্বাহী কমিটির প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব. অভিষেক অনুষ্টানে বক্তব্য রাখেন গ্রেটার সিলেট ইউকে’র সাবেক সভাপতি নুরুল ইসলাম মাহবুব, বাংলাদেশ সেন্টারের সহসভাপতি শাহানুর খান, বিশিষ্ট কমিউনিটি নেতা,লেখক ও কবি আবুল কালাম আজাদ ছোটন, জালালাবাদ এসোসিয়েশন ইউকের ভাইস প্রেসিডেন্ট মুজাহিদ আলী চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন ইউকের কোষাধ্যক্ষ এনামুল হক চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন ইউকের ভাইস প্রেডিডেন্ট কাউন্সিলর রিতা বেগম, জালালাবাদ এসোসিয়েশন ইউকের উপদেষ্টা ডাক্তার আলাউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্যাটারার্স ইয়াওর খান. গ্রেটার ম্যানচেস্টার এসোসিয়েশন এর সাবেক সহ সভাপতি ময়নুল আমিন বুলবুল, জালালাবাদ এসোসিয়েশন ইউকের উপদেষ্টা ব্যারিস্টার মাসুদ আহমেদ চৌধুরী, ব্রিটেনের পরিচিত ব্যাক্তি সাবেক মেয়র ও কাউন্সিলর পারভেজ আহমেদ. জালালাবাদ এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে ক্রেশ দিয়ে সম্মানিত করা হয় রিও আজিজিয়া সেলিম, ফ্রান্স জালালাবাদ এসোসিয়েশন এর সভাপতি হেনু মিয়া এবং সহ সভাপতি আলতাফুর রহমান কে. জালালাবাদ এসোসিয়েশন ইউকের ভাইস প্রেসিডেন্ট এম এ মুনিম সমাপনী বক্তব্য রাখেন. জালালাবাদ এসোসিয়েশন ইউকের নব নির্বাহী কমিটিতে রয়েছেন মুহিবুর রহমান মুহিব সভাপতি, সহ সভাপতি এম এ মুনিম (জালালাবাদ), আমিনুল হক জিলু সাধারণ সম্পাদক, এনামুল হক চৌধুরী কোষাধ্যক্ষ, সহ সভাপতি
খালেদ চৌধুরী (সুনামগঞ্জ), সহ সভাপতি মাহবুব রহমান (সিলেট), সহ সভাপতি মোজাহিদ চৌধুরী (মৌলভিবাজার), সহ সভাপতি আবুল কালাম আজাদ ছুটন (হবিগঞ্জ), সহ সভাপতি কাউন্সিলর রীতা বেগম, জয়েন্ট সেক্রেটারি মুহিব উদ্দিন চৌধুরী, দেলোয়ার হোসাইন সহকারী কোষাধক্ষ, সাংগঠনিক সেক্রেটারি জুবার আহমেদ, মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল – প্রচার, প্রকাশণা ও গণযোগাযোগ সম্পাদক, মো: শামীম আহমদ – দপ্তর সম্পাদক, আক্তার আলী মেম্বারশিপ সেক্রেটারি. আলহাজ এম এ শফিক পাবলিক রিলেসন সেক্রেটারি, শিব্বির আহমদ – শিক্ষা সম্পাদক, শাহরিয়ার আহমদ সুমন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, হেলেন ইসলাম ওমেন অ্যাফেয়ার্স সেক্রেটারি, সাদিকুর রহমান বকুল – সাংস্কৃতিক সম্পাদক, আলা উদ্দিন – ক্রীড়া সম্পাদক এবং নির্বাহী সদস্যরা হচ্চেছন দেলওয়ার হোসেন, শাহানূর খান, ফজলু উদ্দিন, সায়েদ মুস্তাফিজুর রহমান, জাকির হোসাইন, করিম মিয়া শামীম, আমিরুল ইসলাম চৌধুরী, শেখ শামীম আহমেদ, মামুন রশীদ, জাহাঙ্গীর খান, মানিক মিয়া, আব্দুল আজিজ ফারুক, আব্দুল আলিম ফজলু, তারাউল ইসলাম, মারুফ আহমেদ, শেখ ফারুক আহমেদ, আনোয়ার আলী, ময়নুল হক, এ কে এম শামসুজামান ( বাহার ), সালেহ আহমেদ, সায়েদ আবুল মনসুর লিলু, সায়েদ হাসান আহমেদ, সায়েদ সাদেক আহমেদ, মো: আব্দুল অদুদ দীপক, সায়েদুল ইসলাম খালেদ, আলী আহমেদ বেবুল ও মাহবুব আহমেদ ।

সংগঠনের উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন, চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, ডাক্তার আলাউদ্দিন, মাহমুদ হাসান এমবিই, পাশা খন্দকার এমবিই, লন্ডন বাংলা প্রেসক্লাব প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশা, সাপ্তাহিক জনমত সম্পাদক নবাব উদ্দিন, সাংবাদিক, কলামিষ্ট নজরুল ইসলাম বাসন, ময়নুল আমিন বুলবুল, মাসুদ আহমেদ, কাউন্সিলর সেরোয়ান চৌধুরী ও এম আজিজ চৌধুরী.

ম্যারিওট হোটেলের অসাধারণ পরিবেশে সুস্বাদু নৈশ ভোজের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি হয়.