ঢাকা সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় কোদাল দিয়ে কুপিয়ে বাবাকে হত্যা করেছে এক ছেলে।
সোমবার দিনগত রাতে উপজেলার বড়বাড়ী ইউনিয়নের রুপগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সাইফুল ইসলাম (৪০)। ঘটনার পর থেকে সাইফুল ইসলামের একমাত্র ছেলে রাসেল রানা (২২) পলাতক রয়েছেন।
সাইফুল ইসলামের স্ত্রী জানান, ছেলে রাসেলের দীর্ঘদিন ধরে মানসিক সমস্যা। কথায় কথায় রেগে গিয়ে মারধর করতো যে কাউকে। তাই বলে এমন হত্যাকাণ্ড ঘটাবে চিন্তাও করতে পারিনি।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিবুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। পুলিশ ঘটনা তদন্ত করছে। তদন্ত শেষে বলা যাবে কেন এই হত্যাকাণ্ড ঘটেছে।















