হবিগঞ্জে দুই শতাধিক শীতার্থদের মাঝে জিএসসির শীতবস্ত্র বিতরন

386

ওয়ানবাংলানিউজ: গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের অর্থায়নে গত ১৯ জানুয়ারি হবিগঞ্জ প্রেস ক্লাবে প্রায় দুই শতাধিক শীতার্থ দুঃস্থ, গরীব ও অসহায় নারী পুরুষের মধ্যে কম্বল বিতরন করা হয়েছে । জিএসসি হবিগঞ্জ জেলা শাঁখার অন্যতম সহ-সভাপতি রোটারিয়ান অ্যাডভোকেট পূণ্যব্রত চৌধূরী বিভূ ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ এবং কোশাধ্যক্ষ হাফিজুর রহমান নিয়নের সার্বিক তত্বাবধানে শীতবস্ত্র বিতরন করা হয় ।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জিএসসি স্কটল্যান্ড রিজিওনের অন্যতম ভাইস- চেয়ারম্যান এবং কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম আনিস চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক সৈয়দ আব্দুল কাইউম কায়সার, হবিগঞ্জ ডিষ্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সাবেক সাধারন সম্পাদক মুকিত চৌধূরী,

হবিগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহম্মদ ইকবাল, বর্তমান সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন, দৈনিক প্রথম আলোর হবিগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন, বাপা সাধারন সম্পাদক তোফাজ্জল সোহেল, কলামিষ্ট অ্যাডভোক্ট শরদিন্দু ভট্টাচার্য্য টুটুল সহ অন্যান্য সাংবাদিক, সংবাদপত্র হকার্স সমিতির নের্তৃবৃন্দ ও বিশিষ্ট সমাজসেবকবৃন্দ