ওয়ানবাংলানিউজ: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি, উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ, হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর নায়েবে আমির, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সহসভাপতি আল্লামা তাফাজ্জুল হক মুহাদ্দিসে হবিগঞ্জী গত ৫ জানুয়ারী রোববার বিকাল ৪ টা৩৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেয়ার পথে ইন্তেকাল করেন। তার নামাযে জানাযা লাখো জনতার অংশ গ্রহণে ৬ জানুয়ারী সোমবার সকাল ১০টায় মরহুমের প্রতিষ্ঠিত ও পরিচালিত প্রতিষ্ঠান হবিগঞ্জের জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগর মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়।

এদিকে আল্লামা তাফাজ্জুল হক মুহাদ্দিসে হবিগঞ্জী ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের প্রধান উপদেষ্টা মাওলানা শায়খ আসগর হোসাইন, উপদেষ্টা হাফিজ শায়খ সৈয়দ ইমাম উদ্দীন, সভাপতি মাওলানা শুয়াইব আহমদ, সিনিয়র সহ সভাপতি মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম, হাফিজ মাওলানা সৈয়দ তছদ্দুক আহমদ, মাওলানা ফখরুদ্দীন সাদিক, মাওলানা আব্দুল মজিদ, মাওলানা শাহ আমিনুল ইসলাম, মাওলানা আব্দুস সালাম, মাওলানা আওলাদ হুসেন জগদলী, জেনারেল সেক্রেটারী হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ, জয়েন্ট সেক্রেটারী মাওলানা আশফাকুর রহমান, মাওলানা শামসুল আলম ক্বিয়ামপূরী, হাফিজ মাওলানা আব্দুল হক, ট্রেজারার হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, সহকারী ট্রেজারার মুফতি মুতাহির সিদ্বিক, মাওলানা আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ আব্দুস সামাদ, মাওলানা আখতারুজ্জামান, হাফীজ জিয়াউদ্দীন, প্রচার সম্পাদক মাওলানা নাজমুল হাসান, সহকারী প্রচার সম্পাদক হাফিজ মাওলানা রশীদ আহমদ, আন্তর্জাতিক সম্পাদক হাফিজ মাওলানা ইলিয়াস, তাফসিরুল কোরআন বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা মুশতাক আহমদ, যুব বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, মিডিয়া সেক্রেটারি মাওলানা খালেদ, প্রশিক্ষন সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ হোসাইন আহমদ, অফিস সম্পাদক মাওলানা ফখরুদ্দিন বিশনাথী, ওয়েলফেয়ার সেক্রেটারি সৈয়দ আরজু মিয়া প্রমুখঃ নেতৃবৃন্দ আল্লামা হবিগঞ্জীর আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত জনতা ও পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।















