ওয়ানবাংলানিউজ: উদীচী শিল্পী গোষ্ঠি যুক্তরাজ্য শাখার উদ্দ্যোগে ৪৯তম মহান বিজয় দিবস উদযাপন করা হয় শনিবার পূর্ব লন্ডনের নজরুল সেন্টারে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনার সাইদা মুনা তাসনিম। বিশেষ অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের কেবিনেট মেম্বার এবং মেয়রের উপদেষ্টা কাউন্সিলার সাবিনা আক্তার ও আসমা ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শাহ এনামুল হক, দেওয়ান বাহার, সৈয়দ গোলাম আলী এবং আবুল কাসেম। অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি প্রবাসে উদীচীর তিন দশকের অর্জনের ভূয়শি প্রশংসা করেন।

বর্নাট্য সামগ্রিক অনুষ্ঠানে সংগীত, নৃত্য পরিবেশন করেন উদীচী স্কুলের ছাত্র ছাত্রীরা। উদিচী সহ লন্ডনের বিশিষ্ট শিল্পীরা এব্ং বীর মুক্তিযোদ্ধারা নতুন প্রজন্মদের সামনে ৭১এর স্বাধীনতার কাহিনী তুলে ধরেন। অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক মহিউদ্দিন মহিন এবং গোলাম কবির। অনুষ্ঠানটি যৌথ ভাবে পরিচালনা করেন মৃদুল, মনবী এবং মাধবী।
সব শেষে উদিচীর পক্ষ থেকে স্কুলের ছাত্র/চাত্রীদের সার্টিফিকেট প্রদান করা হয় এবং জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।















