ওয়ানবাংলানিউজ: বার্মিংহামে ১৪ বছর বয়সী কিশোরীকে এক রাতে পৃথক পৃথক স্থানে দু’বার ধর্ষণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনা ঘটে মঙ্গলবার রাতে। প্রথমবার ধর্ষিত হবার পর সাহায্য নিতে গিয়ে দ্বিতীয়বার ধর্ষণের শিকার হতে হয়েছে সাহায্য প্রার্থীর দ্বারা। এঘটনার সাথে জড়িত সন্দেহে দুই যুবকের ছবি প্রকাশ করেছে পুলিশ। পুলিশ এ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।
পুলিশ জানিয়েছে, বার্মিংহ্যামের উইটন স্টেশনে মঙ্গলবার বিকেল ৭ টা থেকে মধ্যরাত ২টার ভেতরে প্রথম ঘটনা ঘটে। এ সময় একজন পুরুষ তাকে স্টেশনের পাশের নির্জন জায়গায় ডেকে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর মেয়েটিকে একা পেয়ে পাশের রাস্তা দিয়ে যাওয়া একটি গাড়ী থামিয়ে তাকে সাহায্য করার প্রস্তাব করা হয়। সাহায্যের প্রস্তাব পেয়ে মেয়েটি তাদের গাড়ীতে উঠার পর তাকে দ্বিতীয়বার ধর্ষণ করে ওই গাড়ীর চালক।
পুলিশের বর্ণনা মতে প্রথম পুরুষের বয়স আনুমানিক বয়স ২০। সে এশিয়ান। স্লিম গড়নের ৬ফুট লম্বা, লাইট স্কিন এবং ব্রাউন চোখ। সে গ্রে কালারের ট্রাকসুটের টপ ও বটম পড়েছিল।
দ্বিতীয় পুরুষের বয়সও আনুমানিক ২০, সে ফুট ৬ ইঞ্চি থেকে ৭ ইঞ্চি হবে। সে মোটা শরিরের ও মুখে দাঁড়ী ছিল। তার পড়নে ছিল ব্লু জাম্পার ও ব্লাক জিন্স।
এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে দুই পুরুকে খুঁজতে শুরু করেছে বার্মিংহ্যাম ট্রান্সপোর্ট এবং ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ। আশপাশের সিসিটিভি ক্যামেরা পরীক্ষা নিরীক্ষা করছে পুলিশ। এ ঘটনার প্রত্যক্ষদর্শী কেউ থাকলে পুলিশে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে।















