ওয়ানবাংলানিউজ: বিশ্বনাথ উপজেলার উন্নয়ন, দারিদ্র বিমোচন ও শিক্ষার উন্নয়নের লক্ষে প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলার যুক্তরাজ্য প্রবাসীদের নিয়ে গঠিত বিশ্বনাথ এসোসিয়েশন ইউকের বার্ষিক সভা গত ২৩ জুলাই ২০১৭ লুটনের পানসী রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খলিলুর রহমান। সাধারণ সম্পাদক মমিনুর মুরাদের পরিচালনায় সভায় সংগঠনের বিগত দিনের কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরে আলোচনায় অংশনেন সংগঠনের সাবেক সভাপতি হাজি আব্দুল্লাহ মিয়া, প্রফেসর ফরিদ আহমদ, কমিউনিটি নেতা ও কার্যকরি কমিটির সদস্য সাইদুল ইসলাম খান, মজনু মিয়া, কোষাধ্যক্ষ সাদিকুর রহমান, সহ সভাপতি মোস্তাব আলী, সহ কোষাধ্যক্ষ আব্দুল মোসাব্বির আলী, সাংগঠনিক সম্পাদক মিসবাউর রহমান বাবুল, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, ধর্ম বিষয়ক সম্পাদক আহাদ মিয়া, কার্যকরি কমিটির সদস্য তজমুল আলী খান প্রমুখ।















