ভারত ও মিয়ানমার সীমান্তে ৪.৫ মাত্রার ভূমিকম্প

358

আন্তর্জাতিক ডেস্ক: ভারত ও মিয়ানমার সীমান্তে সোমবার ৪.৫ মাত্রার এক ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে ইন্ডিয়া মেটিওরোলোজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি)। খবর ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এর।

স্থানীয় সময় এদিন ভোর ছয়টা ৪২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। তবে এর ফলে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে গণমাধ্যমটিতে প্রকাশিত প্রতিবেদনটিতে।

আইএমডি টুইটারে জানায়, মিয়ানমার ও ভারত সীমান্তে আঘাত হানা ভূমিকম্পটির গভীরতা ছিল ১২ কিলোমিটার। তবে এটির উপকেন্দ্র কোথায় ছিল জানায়নি আইএমডি।