খেলাধুলা ডেস্ক: ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।
দুই দল আগেই ফাইনাল নিশ্চিত করে ফেলেছে। তবে নিয়ম রক্ষার হলেও লিগ পর্বের শেষ ম্যাচটি আলাদা গুরুত্ব পাচ্ছে দুই দলের কাছেই। টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত রশিদবাহিনী। জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চায় তারা।
আর আফগানদের কাছে টেস্ট হারের পর, টি-টোয়েন্টিতেও হেরেছে সাকিবের দল। তাই আফগানিস্তানের বিপক্ষে জয় ছাড়া কিছু ভাবছে না টাইগাররা। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে গেল বুধবার আমিনুল ইসলাম বিপ্লব অভিষেক করেছিলেন। ১৯ বছর বয়সী এই লেগ স্পিনার দুর্দান্ত বোলিং উপহার দেন।















