ঢাকার হাসপাতালে স্থান না পেয়ে ডেঙ্গু রোগীরা ছুটছে এলাকায়

727

ঢাকা সংবাদদাতা: ঢাকায় ডেঙ্গুজ্বরের প্রকোপ। তাই হাজার হাজার রোগীর স্থান সংকুলান হচ্ছে না বিভিন্ন হাসপাতালে। বাধ্য হয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীরা ছুটে যাচ্ছেন গ্রামে। গত কয়েক দিনে ৯জন ডেঙ্গু আক্রান্ত রোগী দিনাজপুরের এম. আব্দুর মেডিকেল কলেজ হাসপাতাল হাসাপাতালে ভর্তি হয়েছেন। তারা সবাই ঢাকায় আক্রান্ত হয়েছিলেন। কিন্তু ঢাকার হাসপাতালগুলোতে স্থান সংকুলান না হওয়ায় দিনাজপুরে চিকিৎসা নিচ্ছেন।

দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস বলেন, এখন পর্যন্ত দিনাজপুরে কেউ ডেঙ্গু আক্রান্ত হয়নি। বিভিন্ন কারণে যারা ঢাকায় যাচ্ছে, মূলত তারাই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। আক্রান্তদের বেশির ভাগই শিক্ষার্থী বলে জানান তিনি।

ডেঙ্গু রোগী বেড়ে যাওয়ায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে হেল্প ডেস্ক ও আলাদা ওয়ার্ড খোলা হয়েছে।