উত্তেজনার মধ্যেই ইরান ও রাশিয়ার যৌথ নৌমহড়া

437

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছর শেষ হওয়ার আগেই ভারত মহাসাগরে যৌথ নৌমহড়া দেবে ইরান ও রাশিয়ার সেনাবাহিনী। ইরানি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন কানজাদি এক সাক্ষাতকারে এমন দাবি করেছেন।
সোমবার ওই সাক্ষাতটি প্রকাশিত হয়েছে। রুশ গণমাধ্যম স্পুটনিকের খবরেও এমন তথ্য জানা গেছে।

সংবাদ সংস্থা ইরনাকে তিনি বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চলে মহড়া পরিচালনা করতে আমরা একটি ঐকমত্যে পৌঁছাতে সক্ষম হয়েছি। কাজেই চলতি বছর শেষ হওয়ার আগেই এই মহড়া অনুষ্ঠিত হবে বলে আশা করছি।
তবে এটা ইরানি নাকি গ্রেগারিয়ান বর্ষপঞ্জি অনুসারে সময় নির্ধারণ করা হয়েছে, নিজের মন্তব্য সে তথ্য বলেননি ওই ইরানি কমান্ডার।
ইরানি পঞ্জিকা শুরু হয় মধ্যমার্চ থেকে। সে হিসাবে আগামী ২০২০ সালের মার্চ নাগাদ ওই মহড়া হবে।

তিনি বলেন, কাসপিয়ান সাগরে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে ইরান ও রাশিয়া আলোচনা অব্যাহত রেখেছে।