জাকির হোসেন কয়েছ: ইংল্যান্ডে আবারো অগ্নিকান্ডের ঘটনায় মা ও তিন শিশুর করুন মৃত্যু হয়েছে শনিবার। বিবিসি জানিয়েছে সকাল ৯টায় গ্রেটার ম্যানচেস্টারের বুলটন শহরের রচমন্ড স্ট্রিটের একটি ঘরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডের সময় এক ব্যক্তি বিল্ডিং এর প্রথম তলার জানালা দিয়ে লাফ দিয়ে পড়ে নিজের জীবন রক্ষা করতে পারলেও ঘরে থাকা এক মা ও তার তিন শিশু সন্তানের মৃত্যু হয়। আগুনে ঘটনাস্থলেই একটি শিশুর মৃত্যু হয়। পরে হাসপাতালে মা ও অপর দুই সন্তানের মৃত্যু ঘটে। শিশুদের সকলেরই বয়স ১৩ বছরের কম।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশ বলেছে, আগুন নিয়ন্ত্রনে রয়েছে। আশপাশের ঘরগুলিতে অগ্নিকান্ড ছড়িয়ে পড়ার আশংকা নেই।

পুলিশ ও অগ্নিনির্বাপক দল যৌথভাবে এই অগ্নিকান্ডের তদন্ত শুরু করেছে। গ্রেটার ম্যানচেস্টার ফায়ার রেসকিউ অফিসার টনি হানটার বলেছেন, জানালা দিয়ে লাফ দিয়ে বেঁচে যাওয়া ব্যক্তিটি মারা যাওয়া শিশুগুলির পিতা বলে তিনি বিশ্বাস করেন। তিনি আরো বলেন, ঐ ব্যক্তি জ্বানালা দিয়ে পড়লেও আবারো তিনি স্ত্রী ও সন্তানদের বাঁচাতে ভিতরে যাওয়ার চেস্টা করেন। কিন্তু চারটি ফায়ার ফাইটার ইঞ্জিন ও উদ্বারকর্মীদের বাধাঁরমুখে পড়েন তিনি।
প্রত্যক্ষদর্শী এক মহিলা বলেন, এটি খুবই ভয়াবহ, আমি দেখেছি তাদের বের করে আনতে, তাদের বাঁচানোর চেস্টা করা হচ্ছিল।
তবে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন বেঁচে যাওয়া ব্যক্তির নাম জুবায়ের। পুলিশ ও উদ্ধারকর্মীরা এখনো জীবিত ও মৃতদের নাম ঘোষণা না করলেও প্রত্যক্ষ দর্শীদের বর্ণনামতে সম্ভবত মুসলিম পরিবারের সদস্যরা নিহত হয়েছেন।















